রাজনীতি

বিএনপির দফতরের দায়িত্বে এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবর্তমানে দলটির দফতরের দায়িত্ব পালন করবেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রিন্স বর্তমানে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সম্প্রতি রিজভী আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন এবং বিশ্রামে থাকতে হবে।

রুহুল কবির রিজভীর অনুপস্থিতিতে আবারও দফতরের অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রিন্স। শুক্রবার (১৯ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত একটি চিঠি প্রিন্সের হাতে তুলে দেন বলে জানিয়েছেন প্রিন্স নিজেই।

চিঠিতে বলা হয়- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় নির্দেশক্রমে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।

শনিবার (২০ মার্চ) থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস শুরু করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এর আগে দলের কেন্দ্রীয় সহ-দফতর ও সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন প্রিন্স।

উল্লেখ্য যে, গত ১৭ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। এর আগে গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য শেষে গাড়িতে উঠার সময় হৃদরোগে আক্রান্ত হন রিজভী।

পরবর্তীতে তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার হার্টের একটি ব্লক ইনজেকশনের মাধ্যমে সারিয়ে তোলা হয়।

এরপর তার হার্টে একটি রিং পড়ানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রিজভী এখন করোনা আক্রান্ত হওয়ায় তাকে আরও কিছুদিন চিকিৎসাধীন ও বিশ্রামে থাকতে হবে।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা