রাজনীতি

মানিকপুরে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় মওদুদ

নিজস্ব প্রতিবেদক: মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরের জৌলুশ পাটওয়ারী বাড়ি (নিজ বাড়ি) মসজিদের পাশে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ সান নিউজকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় মওদুদ আহমদের নোয়াখালী-৫ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজ মাঠে তার জানাজা সম্পন্ন হয়। এ জানাজায় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, সাবেক মেয়র আলা বক্স তাহের টিটুসহ বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে বিকেল ৫টায় কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার আরেক জানাজা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ও মওদুদ আহমদের ভায়রা ভাই ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফজলে হোসেন আবেদ, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সর্বস্তরের হাজার হাজার জনতা।

বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে জানাজার আগে মুক্তিযুদ্ধের এ সংগঠককে গার্ড অব অনার দেয়া হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা