রাজনীতি

মাহবুব নয় নুরুল হুদা গণতন্ত্র ধ্বংস করেছে :  রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাহবুব তালুকদার ইসির ভাবমুর্তি ক্ষুন্ন করেননি সিইসি কে এম নুরুল হুদা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতারিত হয়েছে। সিইসির যে ন্যুনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না বরং যদি তার মধ্যে ন্যুনতম নিজের অপকর্মর জন্য অনুসূচনা করতেন। দেশের গণতন্ত্রর ধ্বংসের জন্য দায়ী এ সিইসি।

বুধবার (০৩ মার্চ) সকালে মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

সরকারের হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ থেকে সাড়ে ১০ এসে সংক্ষিপ্ত সমাবশ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে পুলিশ বিএনপির ৪ কর্মীকে আটক করে নিয়ে যায়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক দফতর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবি থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিকসহ প্রমুখ।

সান নিউজ/ টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা