রাজনীতি

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর

মোহাম্মদ রুবেল : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমাণ্ডার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তে সরকারের একটি কমিটির সুপারিশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ঝড় বইছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছে বিএনপি।

তবে এ বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এই ইস্যুতে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এ নিয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে সাননিউজের আলাপকালে তারা বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। তাই সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।

প্রসঙ্গত: গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর স্কাউট ভবনে আয়োজিত দিনব্যাপী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় জিয়াউর রহমানের খেতাব বাতিলসহ আরও কিছু সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পরামর্শ এখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে জামুকা।

এরপর যদি এ পরামর্শ গ্রহণ করা হয় তাহলে মন্ত্রণালয় তা গেজেট আকারে প্রকাশ করবে। ওইদিন জামুকার বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। এরপরই থেকে এই নতুন ইস্যুতে রাজনীতির মাঠ গরম হচ্ছে।

স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানসহ অন্যদের খেতাব বাতিল হলে তাদের সব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও বাতিল হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও বাদ পড়বে।

একইসঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারী মেজর শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী সাননিউজকে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করেছেন, এটাতো ঐতিহাসিকভাবে সত্য। তাই স্বাধীনতা বিরোধীদের কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত করে-আগে সেই প্রশ্নের ফয়সালা হওয়া দরকার।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ সাননিউজকে বলেন, জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর কোনো দিক নির্দেশনা আপাতত নেই।

তবে এনিয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা হবে না। গত বুধবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নিয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

এ সময় পাল্টা প্রশ্ন করে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা নাম ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করলে মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে কি না?

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাননিউজকে বলেন, জিয়াউর রহসানের খেতাব বাতিলের বিষয়ে আওয়ামী লীগ এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর।

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাননিউজকে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়াউর রহমান রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করেছেন। তিনি আত্মস্বীকৃত খুনিদের প্রত্যক্ষভাবে মদদ দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে তার দায় থেকেই যায়।

সাননিউজ/এমআর/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা