কুমার-বিশ্বজিৎ-জন্ম-ব্রজেন-দাস-প্রয়াণ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কুমার বিশ্বজিৎ'র জন্ম, ব্রজেন দাসের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

আজ বুধবার(১ জুন) ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ। ১ জ্বিলকদ , ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

১৫৩৩ অ্যান বোলেইন ইংল্যান্ডের রাণীর মুকুট গ্রহণ করেন।

১৮৭৪ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।

১৯৭২ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।

১৯৮০ সিএনএন স্যাটালাইট টেলিভিশনের সম্প্রচার শুরু।

১৯৮১ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৯০ জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।

২০০১ নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানী সপরিবারে নিহত।

২০০৯ এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সকলে নিহত হন।

জন্ম

১৮৪২ সত্যেন্দ্রনাথ ঠাকুর ,বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়।

১৮৯০ ফ্রাঙ্ক মরগান, মার্কিন অভিনেতা।

১৮৯২ আমানউল্লাহ খান, তিনি ছিলেন আফগানিস্তানের শাসক।

আরও পড়ুন: ফের স্কুলে গোলাগুলি, নারী নিহত

১৯০৬ কবি ছান্দসিক আবদুল কাদির।

১৯১৭ উইলিয়াম নোল্‌স, মার্কিন রসায়নবিদ।

১৯২৬ মেরিলিন মনরো মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন।

১৯৩০ ম্যাট পুর, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯৩০ মোহাম্মদ আবদুল মমিন, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাব প্রাপ্ত।

১৯৩৪ মোহিত চট্টোপাধ্যায় ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার।

১৯৩৪ এ. টি. এম. আফজাল, বাংলাদেশের ৮ম প্রধান বিচারপতি।

১৯৩৫ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাব প্রাপ্ত।

১৯৩৫ বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক।

১৯৩৭ মরগান ফ্রিম্যান, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক।

১৯৪১ মোঃ রুহুল আমিন, বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি।

১৯৪৭ জনাথন প্রাইস, ওয়েলসীয় অভিনেতা ও গায়ক।

১৯৫০ অনুপম হায়াত, বাংলাদেশী লেখক এবং চলচ্চিত্র সমালোচক।

১৯৬৩ কুমার বিশ্বজিৎ বাংলাদেশি একজন সঙ্গীতশিল্পী।তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক।

১৯৬৩ উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৪ এর সংসদ সদস্য।

১৯৬৫ নাইজেল শর্ট, ইংরেজ দাবা খেলোয়াড়।

১৯৬৮ সেলিনা বেগম, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৬ এর সংসদ সদস্য।

১৯৭০ মাহফুজুর রহমান, বাংলাদেশী রাজনীতিবিদ ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য।

১৯৭৩ শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী সাবেক ক্রিকেটার।

১৯৭৬ শাহরিয়ার হোসেন, বাংলাদেশী সাবেক ক্রিকেটার।

১৯৮৩ সালমা খাতুন, বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক।

১৯৮৪ ঈশানী কৌশল্যা, শ্রীলঙ্কান প্রমিলা ক্রিকেটার।

১৯৮৫ দিনেশ কার্তিক, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৯১ রাজেশ্বরী গায়কোয়াড়, ভারতীয় আন্তর্জাতিক প্রমিলা ক্রিকেটার।

মৃত্যু

১৯৩ ডিডিয়াস জুলিয়াস, রোমান সম্রাট।

১৮৪২ শিক্ষাবিদ ডেভিড হেয়ার।

১৮৬৮ জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।

১৯৪৩ লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৬২ প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন।

১৯৬৮ হেলেন কেলার, মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী।

১৯৬৯ তফাজ্জল হোসেন মানিক মিয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।

আরও পড়ুন: চলে গেলেন সংগীতশিল্পী কেকে

১৯৭৮ উর্দু লেখক চলচ্চিত্রকার খাজা আহমদ আব্বাস।

১৯৯৬ নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ৬ষ্ঠ রাষ্ট্রপতি।

১৯৯৮ সাতারু ব্রজেন দাস।একজন বাঙালি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

২০০১ অ্যালেক্স জেমস, স্কটল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়।

২০০১ বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব, নেপালের রাজা।

২০০২ হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

২০০৮ লিন ফুলস্টন, অস্ট্রেলীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।

২০২০ বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অ...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা