রাজনীতি

জীবননগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর নির্বাচনে ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী শাহাজাহান কবির ভোট বর্জন করেছেন।

রোববার ( ১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি।

শাহাজাহান অভিযোগ করেন, প্রশাসন আমাকে বারবার নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট শুরু হলে আমার কোনও এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।

প্রশাসনের কাছে জানালে তারা বলেন যে, উপরের নির্দেশ আছে। প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায়া প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি প্রহসনের নির্বাচন বর্জন করছি।

আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম জানান, বিএনপির অভিযোগ মিথ্যা। কোনও এজেন্টকে বের করে দেওয়া হয়নি। বিএনপির প্রার্থীরা নির্বাচনের দিনই ভোট বর্জন করে। এটা তাদের স্বভাব।

জীবননগর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট হিসেবে যারা ভোট কেন্দ্রে এসেছেন তাদের তালিকা লিপিবদ্ধ করে সুযোগ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে বিএনপির প্রার্থী কোনও লিখিত অভিযোগ করেননি। এই পৌরসভায় এখন মেয়র পদে ভোটে আছেন আওয়ামী লীগের রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকন মিয়া।

সান নিউজ/সনজিত/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা