রাজনীতি

রাজধানীতে জেডআরএফের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সুপ্রিমকোর্ট চত্ত্বর এবং ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকার ফুটপাতে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেডআরএফ কর্তৃক গঠিত জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. সরকার মাহাবুব আহমেদ শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, জেল-জুলুম নির্যাতন উপেক্ষা করে সব সময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন তখন প্রতি বছরই তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন, শীতবস্ত্র বিতরণ করতেন। আজ তিনি গৃহবন্দি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বর্তমানে বিদেশে আছেন। তিনি যখন দেশে ছিলেন তখন ঝড়, জ্বলোচ্ছাস উপেক্ষা করে মানুষের দুর্দিনে কাছে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। শীতবস্ত্র বিতরণ করতেন। মানুষকে সাবলম্বী করতে নানামুখী প্রকল্প গ্রহণ করতেন। তাদের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা।

তিনি বলেন, নানা নিপীড়ন নির্যাতন সহ্য করেও মানবকল্যাণে কাজ করে যাচ্ছি আমরা। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। শীতে কাপছে উত্তরাঞ্চল। কোনও মন্ত্রী এমপিদের সেখানে সহায়তা করতে দেখছিনা। তারা ঘরের ভেতরে আরাম আয়েশে থেকে গলবাজি করছেন। দেশের মানুষ মরলো নাকি বাঁচলো সেদিকে তাদের কোনও নজর নেই।

সান নিউজ/ টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

গাইবান্ধায় এক মঞ্চে জনতার মুখোমুখি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ...

লাঙ্গলে ভোট দিলে ধুবনী কঞ্চিবাড়ীকে উপজেলা করা হবে, জাপা মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে জ...

শান্তি,সমৃদ্ধির ও চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়তে চাইঃ অধ্যাপক মোক্তার আলী

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা