রাজনীতি

খালেদা জিয়ার মায়ের ১৩তম মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করেছেন। এছাড়াও গুলশান চেয়ারপার্সন অফিসে দোয়া পড়ানো হয়েছে। এ সময় মোনাজাতে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

উল্লেখ্য, ২০০৮ সালের এই দিনে তা মাতা তৈয়বা মজুমদার ইন্তেকাল করেন। দিনাজপুর জেলার জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মায়ের মৃত্যুকালে বেগম খালেদা জিয়াসহ তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সেনাসমর্থিত জরুরি সরকারের কারাগারে বন্দি ছিলেন। প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার দুই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই পরলোকগত আরাফাত রহমান কোকো।

রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত জানাজা'র নামাজে শরিক হন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তৎকালীন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান ও তার ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকো। পরবর্তিতে ২০১৫ সালে ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। তার স্ত্রী সন্তান বর্তমানে লন্ডনে আছেন।

১৯২১ সালে ১৮ জানুয়ারি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন তৈয়বা মজুমদার। মরহুমা তৈয়বা মজুমদারের তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দ্বিতীয় মেয়ে চারদলীয় জোট সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক ২০০৭ সালে ইন্তেকাল করেন। বড় মেয়ে সেলিমা ইসলাম ঢাকায় বসবাস করছেন।

মরহুম তৈয়বা মজুমদার এর দুই ছেলের মধ্যে বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সাইদ এস্কান্দার সাবেক সাংসদ ও ছোট ছেলে শামীম এস্কান্দার। সাঈদ এস্কান্দারও ইন্তেকাল করেছেন ২৩ সেপ্টেম্বর ২০১২ সালে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জিয়া নিজ বাসায় দোয়াদুরুদের মাধ্যমে সাদামাটাভাবে মৃত্যুবাষির্কী পালন করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা