রাজনীতি

সরকারকে বুঝতে দিন তারা যা করছে সেটা সঠিক নয় : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-১৮ আসনের উপর্নিবাচনে ভোটারদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারকে বুঝতে দিন সরকার যা করছে সেটা সঠিক নয়। গণতন্ত্রকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে জনগণের স্বার্থ হানি করা, দুর্নীতি, গুম, খুন নির্যাতন করা কোনো সরকার বা সরকারি দলের কাজ হতে পারে না।কাজেই এসব তাদের বন্ধ করতে হবে। আগামী ১২ নভেম্বর একটা সুযোগ আছে। আপনারা সেটা কাজে লাগাতে পারেন।

শুক্রবার (৬ নভেম্বর) উত্তরা ৯ নম্বর সেক্টরে আমান জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীরের পক্ষে গণসংযোগের আগে পথসভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ঢাকা-৫ আসনে ভোট হল। সেখানে শতকরা ১০ শতাংশ লোক ভোট দিতে গেছে। তার মধ্যে শতকরা ৮ শতাংশের মতো আওয়ামী লীগের লোক গেছে। সেখানে যদি শতকরা ১০ শতাংশ বিএনপির লোক যেত, তাহলে তো আমরা জিততে পারতাম। কাজেই আপনারা যত সংখ্যক ভোটার কেন্দ্রে যাবেন ততটা ফলাফল এ সরকারের বিপক্ষে যাবে।

ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেন, প্রতিদিন আমাদের গণসংযোগে হাজার হাজার মানুষ অংশ নেন। ধানের শীষের গণসংযোগ মানেই একটা বিশাল স্বতঃস্ফূর্ত সমাবেশ। এ জনসমর্থন দেখে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের নৌকা প্রতীকের নেতাকর্মীরা ভয় পেয়ে গেছে। এ কারণে প্রতিদিনই আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়। আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার পরও আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়। আমি প্রশাসনকে বলব, একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা