৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল : স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
রাজনীতি

৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল

সান নিউজ ডেস্ক : ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি রোধসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

আরও পড়ুন : বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংঘাত চায় না। শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন এবং সমস্যার সমাধান চায়। তাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ তারিখে তাদের কাউন্সিলের কারণে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পরিবর্তন প্রত্যাশা করে আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সেজন্য আমরা বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক শিষ্টাচার দেখাতে চাই। সে কারণেই বিএনপির ২৪ ডিসেম্বরের কর্মসূচি পুনর্বিন্যাস করেছি।’

আরও পড়ুন : বিএনপিকে দাওয়াত দেবে আওয়ামী লীগ

তিনি আরও বলেন, ‘ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল হবে ২৪ তারিখে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেদিন আমরা ঢাকায় গণমিছিল করব না। তবে, ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি সেটা জেলা-মহানগরে অব্যাহত থাকবে। ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখে গণমিছিল করব।’

নজরুল ইসলাম খান ৩০ তারিখ গণমিছিলের তারিখ বেছে নেওয়া প্রসঙ্গে বলেন, ‘অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই লড়াইয়ে জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : ছলচাতুরী কোথায় করলাম

২০১৮ সালের এই তারিখে দিনের ভোট রাতে করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে আমাদের ১০ দফার দাবির আলোকে যে লড়াই, সেই লড়াই এগিয়ে নেব।’

অন্য কোনো দলের রাজনৈতিক কর্মসূচি বিঘ্নিত হোক, এমন কিছু বিএনপি কখনও করার চেষ্টা করে না বলে দাবি করে দলটির সিনিয়র এ নেতা বলেন, ‘যদিও আমাদের কর্মসূচি বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগ গত ১০ তারিখে ঢাকায় শহরের প্রত্যেকটা পাড়া-মহল্লায় মহড়া দিয়েছে।

শহরের প্রত্যেকটা প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে আমাদের লোকজনকে আসতে বাধা দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে এবং মোবাইল ফোন চেক করা হয়েছে। তারপরও আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন : ১৯ ডিসেম্বর সমাবেশ করবে ১৪ দল

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা