ছবি: সান নিউজ
রাজনীতি

মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মোংলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। গণমিছিলটিতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।

মোংলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শ্রমিক সংঘ জমায়েতস্থলে জড়ো হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন সময়ে নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন এবং রাষ্ট্রে ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। শহীদের রক্তের সাথে কোনো ধরনের বেঈমানি সহ্য করা হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা