সংগৃহিত ছবি
রাজনীতি

হাসিনার ভাষার সঙ্গে বিরোধীদের বক্তব্যের মিল: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমানে বিরোধী দলের কয়েকজন নেতা এমন বক্তব্য দিচ্ছেন, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভাষার সঙ্গে মিল রয়েছে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারকে এক মুহূর্তও স্বস্তিতে থাকতে না দেওয়ার মতো বক্তব্য দেওয়া হয়েছিল। বর্তমান সময়ে বিরোধী দলের কিছু নেতার বক্তব্যেও একই ধরনের ভাষার ব্যবহার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিপক্ষে—এমন প্রচারণা সঠিক নয়। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিএনপি যেখানে একমত নয়, সেসব বিষয় স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ।

রাজপথের আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে আন্দোলনের ভাষা ও পদ্ধতি যেন কোনোভাবেই সংঘাতের পরিস্থিতি তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংস্কার কমিটি নাকি সংস্কার পরিষদ—এ ধরনের বিষয়গুলো সংসদীয় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ভুল করলে তা তুলে ধরা এবং সমালোচনা করা বিরোধী দলের দায়িত্ব। তবে এসব কার্যক্রম সংসদীয় কাঠামোর মধ্যে হলে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হয় বলে মন্তব্য করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা