রাজনীতি

সরকারের কোনো অর্জন বিএনপির চোখে পড়ে না : কাদের

নিজস্ব প্রতিবেদক : সরকারের কোনো অর্জন বিএনপির চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না।”

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে নিজ বাসভবন থেকে করা এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “দেশের মানুষ জিম্মি নয় বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত তখনও বিএনপি অন্ধকার দেখে- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদের দেখার চোখ নেই, তারাতো চারদিকে অন্ধকার দেখবেই। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে।

দেশের মানুষ ভালো আছেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর তাদের আস্থা দিনদিন সুদৃঢ় হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলসহ দেশের মানুষকে উন্নতর জীবন দেয়াই প্রধানমন্ত্রীর লক্ষ্য।

তিনি বলেন, ফখরুল সাহেব বলছেন আমি নাকি শুধু বিএনপির কথা বলি। আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোনে বালি জমেছে। দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের (বিএনপি) কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা