রাজনীতি

পদ ফিরে পেলেন বিএনপির বহিস্কৃত ৫নেতা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় জেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন সাবেক পাঁচ বিএনপি নেতা। শুক্রবার (৬ নভেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি তাদের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম মো. সিরাজ ওই পাঁচ নেতার হাতে চিঠি হস্তান্তর করেন।

দীর্ঘ ১৮ মাস পর সদস্য পদ ফিরে পাওয়া পাঁচ নেতা হলেন- বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম জানান, সদস্য পদ ফিরে পেতে ওই পাঁচ নেতা গত অক্টোবর মাসের শেষের দিকে দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেন। আবেদনে তারা তাদের ভুল স্বীকার এবং ভবিষ্যতে দলের বিরুদ্ধে কোনো কাজে লিপ্ত হবেন না বলে উল্লেখ করেন। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

দলের শৃঙ্খলা ভঙ্গ করে কমিটি বাতিলের দাবিতে রাজপথে কর্মসূচি পালন এর সঙ্গে জড়িত ওই পাঁচ নেতাসহ বেশ কয়েকজনের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। তারা গত ১৮ মাস দলীয় কর্মকাণ্ডের বাইরে ছিলেন। কেন্দ্র থেকে পাঠানো পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে আপনাকে দলের শৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির সব পদ-পদবিসহ প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে পদ পদবি স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হলো।

এদিকে দলে ফিরতে সুযোগ দেওয়ায় তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা