ছবি: সংগৃহীত
রাজনীতি

এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন তাহেরি

সান নিউজ অনলাইন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি জোটের পক্ষ থেকে ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদরের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় এক মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

তাহেরি বলেন, যারা ধর্মের নামে অপব্যাখ্যা, ধর্মান্ধতা ও ধর্মদ্রোহিতা ছড়ায় এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত—তাদের সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একত্র হতে হবে। তাহলেই দেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।

তিনি আরও বলেন, এই দেশ পীর–আউলিয়ার দেশ। এই উপমহাদেশে ইসলাম এসেছে পীর–আউলিয়াদের মাধ্যমে। আহলে সুন্নাত ওয়াল জামাআত পীর–আউলিয়াদের অনুসরণের মধ্য দিয়ে এদেশে কোরআন–সুন্নাহর শাসন বাস্তবায়ন করতে চায়। আমরা সকল শান্তিপ্রিয় জনগণকে উদাত্ত আহ্বান জানাব, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নি জোটের মার্কা মোমবাতিকে বিজয়ী করুন। কারণ, এটা প্রমাণিত যে সুন্নিরাই এদেশে শান্তিপ্রিয়। সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী সুন্নি মুসলমানরা কখনও কারও ওপর জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সুন্নি মুসলমান সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।

তিনি তরিকতপন্থী সুন্নি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, এবার যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। এদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান যদি এক থাকে তাহলে সরকার আমরাই গঠন করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা হান্নান, চাঁদপুর সদর–৩ আসনের আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রার্থী এ এইচ এম আহসানুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা