ছবি: সংগৃহীত
রাজনীতি

মাদারীপুর-১ আসনে মনোনয়ন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত রাখার ঘটনায় তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ করছেন।

বুধবার (৫ নভেম্বর) মনোনয়ন পুনর্বহালের দাবিতে সকাল থেকে শিবচর পৌর এলাকার ৭১ সড়কে অবস্থান নেন কামাল জামান মোল্লার সমর্থকরা।

জানা গেছে, গত সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় কামাল জামান মোল্লার নাম। এর প্রতিবাদ জানিয়ে সোমবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেন মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা। পরে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় দফতর থেকে জানানো হয়, অনিবার্য কারণে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। বিএনপি’র দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকেই শিবচর সদরের ৭১ সড়কে বিক্ষোভ করছেন কামাল জামান মোল্লার সমর্থকরা। তারা মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে মনোনয়ন স্থগিতের প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদে নারী-পুরুষসহ অসংখ্য সমর্থক অংশ নেন।

জামাল মোল্লার সমর্থিত একাধিক নেতা-কর্মী বলেন, "জামাল মোল্লা একজন জননন্দিত নেতা। শিবচরে তার প্রচুর সমর্থক রয়েছে। তিনি বিএনপিকে টিকিয়ে রেখেছেন। তার মনোনয়ন স্থগিত মেনে নেয়া হবে না। মনোনয়ন পুনর্বহাল করতে হবে।"

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা