ছবি: সংগৃহীত
রাজনীতি

সুপ্ত আকাঙ্ক্ষা ও গুপ্ত স্বৈরাচারের বিরুদ্ধে সতর্কতার আহ্বান তারেক রহমানের



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত পেতে রয়েছে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের ভিতরে কোনো বিবাদ-বিরোধ এমন পর্যায়ে পৌঁছানো ঠিক হবে না যাতে তা প্রতিপক্ষের জন্য সুযোগ তৈরি করে।

গত ৩ নভেম্বর (রোববার) রাতে অনুষ্ঠিত বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচিতে তারেক রহমান এ কথা বলেন। তিনি জানান, শিগগিরই দেশের বিভিন্ন আসনে দলের একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

তারেক বলেন, “পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব। দল যাকে যে আসনে নমিনেশন দেবে, অনুগ্রহ করে সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে কাজ করবেন। ধানের শীষ জিতলে আপনি জিতেছেন, বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র।”

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, “সারাদেশের বিএনপির লাখো-কোটি সমর্থক বিব্রত না হয়, এমন কোনো কাজ করবেন না। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।”

তারেক বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। তিনি যোগ করেন, বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করছে যাতে গণতন্ত্রকামী জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী বা সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে প্রত্যেককে মনোনয়ন দেওয়া সম্ভব নয়।”

তারেক রহমান আরও বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে ছিলেন, তাদের প্রার্থীকেও সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, “বিএনপির বিজয় ঠেকাতে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দেখা যাচ্ছে।”

তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন, “জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। নির্বাচনের সময় জনমনে সংশয় সৃষ্টি হলে গণতন্ত্রের উত্তোরণ সংকটপূর্ণ হতে পারে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা