ছবি: সংগৃহীত
রাজনীতি

জামায়াতে ইসলামীর যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে: ড. রেজাউল করিম

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আমাদের শপথ হচ্ছে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। আমরা যারা রাজনীতিবিদ, তারা যদি দুর্নীতি না করি, তাহলে আমলারাও দুর্নীতি করতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামের আজকের যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমরা দুর্নীতিকে ‘না’ বলতে চাই।”

শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, “আমরা যাকাতভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থাকে কেন্দ্র করে অগ্রসর হতে চাই। আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশের যত সমস্যা আছে, তা সমাধান করতে ৫ বছর সময় লাগবে। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা বাংলাদেশকে এমন এক উন্নত অবস্থানে নিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারে।”

তিনি বলেন, “বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা কম নয়, কিন্তু কেন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়? আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম, কিন্তু জীবন্ত মানুষকে ডিল মেশিনে ফেলে ৪০ টুকরা করার ইতিহাস আমি পড়িনি। মানুষ মানুষকে হত্যা করার পর তার লাশে আগুন ধরিয়ে দেয় — এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। জুলাই বিপ্লবে আমরা দেখেছি, আমাদের ছাত্রদের হত্যা করে তাদের লাশ গুম করতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ক্ষমতার জন্য মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে — সেটাই আমরা প্রত্যক্ষ করেছি।”

রেজাউল করিম বলেন, “আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেললাইন ও নতুন কলকারখানা স্থাপন করব, যাতে লক্ষ্মীপুরের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। খুব অল্প সময়ের মধ্যেই আমরা নৌবন্দর স্থাপনের উদ্যোগ নেব।”

লক্ষ্মীপুর সরকারি কলেজ শিবিরের সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুর রহমান, ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আল মামুন রাসেল, জেলা জামায়াতের যুগ্ম সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারহা নিশান, পৌর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা