ছবি: সংগৃহীত
রাজনীতি
ভোলা জেলা

বিএনপি–বিজেপির সংঘর্ষে আহত অন্তত ২০

সান নিউজ অনলাইন

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) পৃথক সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টায় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি একটি মিছিল বের করে। মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে তারা।

অন্যদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ করে মিছিল বের করা হয়। উভয় পক্ষের সমাবেশ ও মিছিলে বাঁধা দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা সংঘর্ষ হয়। এতে গনমাধ্যমকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে গাড়ি, অফিসসহ বেশ কিছু পোস্টার ব্যানার।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ নিয়ে এখনও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ঘের আশংকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে উভয় দলই একে অপরের বিরুদ্ধে হামলা ও উসকানির অভিযোগ করেছে।

পরিস্তিতি শান্ত রাখতে গুরুত্বপূর্ন পয়েন্ট পুলিশ মোতায়েন রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা