ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ফল খাওয়ার সঠিক সময়

লাইফস্টাইল ডেস্ক: সুস্বাস্থ্য বজায় রাখতে ফল খাওয়ার বিকল্প নেই। তবে কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন তা জানা জরুরী। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে ফল খেলে সঠিক পুষ্টি মিলবে এবং সুস্থতা বজায় থাকবে। নির্দিষ্ট কিছু সময়ে ফল খেলে শরীরের ক্ষতিসাধন হতে পারে।

আরও পড়ুন: ডাবের পানির উপকারিতা

ফল খাওয়ার সঠিক সময় ও উপকার সম্পর্কে জেনে নেয়া যাক-

পুষ্টিবিদরা বলছেন, কাশি বা কফের সমস্যা থাকলে সন্ধ্যা বা রাতে ফল খাওয়া এড়িয়ে চলাই উত্তম। এ সময় ফল খেলে কাশি বা কফের সমস্যা বাড়তে পারে। সন্ধ্যা বা রাতে খাওয়া ফল সঠিকভাবে হজম না হলে শরীর সঠিক পুষ্টি থেকে বঞ্চিত হয়।

যারা ফল জুস করে খাওয়াকে বেশি স্বাস্থ্যকর মনে করেন, তাদের উদ্দেশ্যে পুষ্টিবিদরা বলছেন, ফলের রস নয় বরং আস্ত ফল খাওয়াই বেশি উপকারী। ফল চিবানোর ফলে ফলের সব ফাইবার সরাসরি শরীরে পৌঁছায়। ফলে থাকা ফাইবার শরীরকে সঠিকভাবে পুষ্টির যোগান দেয় এবং হজম শক্তি বৃদ্ধি করে।

আরও পড়ুন: ত্বকে উজ্জ্বলতা আনবে ৬ খাবার

পুষ্টিবিদরা আরও বলেন, মূল খাবারের সাথে ফল খাওয়া যাবে না। মোটামুটি ৩০ মিনিট সময়ের গ্যাপ রেখে ফল খেতে হবে। কারণ অনেক ফলই অনেক খাবারের সাথে খাওয়া স্বাস্থ্যকর নয়। এতে বদহজমের মতো সমস্যাও হতে পারে। তাই স্বাস্থ্যঝুকি এড়াতে খাবার ও ফল একত্রে না খাওয়াই উত্তম।

দুধ বা দইয়ের সাথে কখনোই ফল খাওয়া যাবে না। সব ফল খালি পেটে খাওয়া ক্ষতিকর নয়। একদম খালি পেটে ফল খাওয়া থেকে বিরত থাকা ভালো। সাইট্রিক অ্যাসিডযুক্ত ফল খালি পেটে খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে। সুতরাং খালি পেটে কমলা, লেবু, জাম্বুরা, আঙুর, আমড়া- এ জাতীয় ফল খাবেন না।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা