ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঠোঁট ফাটার সমাধান

লাইফস্টাইল ডেস্ক: ক্রমেই ঘনিয়ে আসছে শীতকাল। এখনই ঠোঁট ফাটার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মুখে ময়েশ্চারাইজার না মাখলে চলছে না। শীতের সময় শুধু লিপ বাম ব্যবহার করে ঠোঁট ফাটার সমস্যা এড়ানো যায় না।

আরও পড়ুন: বদহজমের সমাধান

তাহলে কি করবেন? জেনে নিন সমাধান-

(১) জিভ দিয়ে বারবার ঠোঁট ভিজাবেন না। এটি ঠোঁটের আর্দ্রতা কেড়ে নিয়ে ঠোঁটকে শুষ্ক করে দেয়। সালভিয়ার মধ্যে যে এনজাইম রয়েছে, তা খাদ্য হজমের জন্য। এটি ঠোঁটের সংস্পর্শে এলে অস্বস্তি তৈরি হয়।

(২) কর্পূ‌র, ইউক্যালিপটাস ও মেনথলের মতো উপাদানে তৈরি লিপ বাম ব্যবহার করবেন না। এ ধরনের উপাদান ঠোঁটকে শুষ্ক করে দেয়। এতে ঠোঁটের অবস্থা আরও খারাপ হয়ে যায়।

আরও পড়ুন: রূপচর্চায় আপেল

(৩) ফাটা ঠোঁটের যত্ন না নিলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়। শীত পড়ার আগে থেকেই ঠোঁটের যত্ন নিতে ভুলবেন না। অন্যান্য অংশের তুলনায় ঠোঁট দ্রুত শুকিয়ে যায়। তাই সকাল-বিকেল ঠোঁটে লিপ বাম লাগান।

(৪) পেট্রোলিয়াম জেল, এসেনশিয়াল অয়েল বা গ্লিসারিন মিশ্রিত লিপ বাম ব্যবহার করুন। এসব উপাদান ঠোঁটকে দীর্ঘক্ষণ সুরক্ষা প্রদান করবে এবং ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে।

(৫) ঠোঁটে সানস্ক্রিন লাগাবেন না। প্রতিদিন ঠোঁটে সানস্ক্রিন লাগালে ঠোঁটের গোলাপি আভা চিরকাল বজায় থাকবে।

আরও পড়ুন: দুশ্চিন্তা দূর করার সহজ উপায়

(৬) শীতকালে জল তেষ্টা কম পেলেও ঠোঁটকে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে। এতে ফাটা ঠোঁটের সমস্যা দূর হবে।

(৭) ঠোঁটের সৌন্দর্য বজায় রাখতে স্বাস্থ্যকর ডায়েট করুন। প্রতিদিনের খাবারে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখুন। বিশেষ করে ভিটামিন এ স্বাস্থ্যকর ঠোঁট গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

(৮) ঠোঁটের মরা কোষ দূর করা জরুরি। তাহলে শুষ্ক আবহাওয়ার মধ্যেও ঠোঁট নরম ও কোমল থাকবে। এছাড়া নির্দিষ্ট সময় পরপর ঠোঁট এক্সফোলিয়েট করুন। চিনির সাথে অল্প মধু মিশিয়ে ঠোঁটে ঘষুন। তবে খুব বেশি চাপ দেবেন না।

পরে ঈষদুষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শেষে অবশ্যই লিপ বাম লাগাবেন। এতে ফাটা ঠোঁটের সমস্যা এড়াতে পারবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা