লাইফস্টাইল

পুরুষেরাও আক্রান্ত হতে পারে স্তন ক্যানসারে!

লাইফস্টাইল ডেস্ক: স্তন ক্যানসারের কথা এলেই অনেকে ভাবেন এই রোগ শুধু মহিলাদের মধ্যে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যানসারের প্রবণতা নারীদেহে বেশি হলেও এটি কেবল মেয়েদের অসুখ নয়। পুরুষদের দেহেও এই রোগ বাসা বাঁধতে পারে। পুরুষদের ক্ষেত্রে এ বিষয়ে সচেতনতার অভাবে অনেক সময়ে চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যায়।

আরও পড়ুন: চিংড়ি দিয়ে শাপলার রেসিপি

পুরুষদের শরীরে স্তনের টিস্যু থাকে অল্প পরিমাণে। কিন্তু তাতেও বিপদ দেখা দেওয়া অস্বাভাবিক নয়। যত স্তন ক্যানসারের ঘটনা সারা পৃথিবীতে ধরা পড়ে, তার প্রায় ১ শতাংশ পুরুষদের দেহে দেখা যায়। তবে এই ১ শতাংশের ক্ষেত্রেও যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে ক্যানসার। ফলে প্রথম থেকেই সাবধান হওয়া দরকার।

উপসর্গ কী কী?

উপসর্গ সম্পর্কে সচেতন থাকলে দ্রুত চিহ্নিত হতে পারে ক্যানসার। তাতে সুস্থ হওয়ার আশা কিছুটা হলেও উজ্জ্বল হয়। পুরুষদের স্তন ক্যানসারের লক্ষণ কোনগুলি? আমেরিকার চিকিৎসা নিয়ামক সংস্থা সিডিসি বলছে, স্তনের আশপাশে ব্যথা ও ফোলা ভাব, স্তনে ঘা কিংবা লালচে ভাব এই মারণরোগের লক্ষণ হতে পারে। পাশাপাশি, স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ নির্গত হওয়া, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখলে শুরুতেই সাবধান হওয়া দরকার। এই ধরনের সমস্যা দেখতে পেলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

আরও পড়ুন: রান্নায় সরিষার উপকারিতা

স্তন ক্যানসারের আশঙ্কা আছে কি না বুঝতে ‘বিআরসিএ’ পরীক্ষা করাতে হয়। এটি একটি জিনগত পরীক্ষা। এতে বিআরসিএ১ ও বিআরসিএ২— এই দু’টি জিনগত পরিব্যাপ্তি পরীক্ষা করে দেখা হয়। যদি পরীক্ষার ফল পজিটিভ আসে, তবে সতর্ক হওয়া দরকার। তবে পজিটিভ এলেই যে সেই ব্যক্তির স্তন ক্যানসার হবে, এমন নয়। কিন্তু সে ক্ষেত্রে রোগের আশঙ্কা বেশি থাকে। পাশাপাশি, বয়স বাড়লে পুরুষদের মধ্যে এই রোগের আশঙ্কা বেড়ে যায়। ৫০ ও তার বেশি বয়সি পুরুষদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে বা ওজন বেশি থাকলে এই রোগের আশঙ্কা বাড়ে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা