ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

পূজায় থাকুক ট্রেন্ড ও ট্র্যাডিশন

লাইফস্টাইল ডেস্ক: ষষ্ঠীমি থেকে পূজা শুরু। অনেকের কেনাকাটা প্রায়ই শেষ হলেও কেউ কেউ এখনো কেনাকাটাই শুরুই হয়নি। তবে ট্রেন্ড ও ট্র্যাডিশন দেখে অনেকেই ঠিক করে নিয়েছেন পুজোয় এবার কোনদিন কী পরবেন।

আরও পড়ুন: খেজুর খাওয়ার উপকারিতা

পূজা মানেই লাল ও মেজেন্টা রং। তাই একটু উজ্জ্বল রং না হলে উৎসব যেন ঠিক জমে না। ৬ষ্ঠী, ৭মী ও ৯ মীতে টপস কিংবা সালোয়ার-কামিজ বাছাই করতে পারেন।

অষ্টমীর সকাল শুরু হয় অঞ্জলি অর্পণের মধ্য দিয়ে। মণ্ডপে বা মন্দিরে গিয়ে এদিন দেবীকে ফুল দেওয়া হয়। শিশুদের জন্যও দিনটি সবচেয়ে বিশেষ হয়ে থাকে। তাই তাদের সাজ পোশাকেও একটু রঙিন ভাব রাখতে পারেন।

অষ্টমীতে সবুজের বিভিন্ন শেড, প্যাস্টেল, ব্রিক রেড, টেন ব্রাউন রঙের কুর্তি, কামিজ, ফ্রক, পালাজ্জো-টপস, স্কার্ট-টপস ইত্যাদি রঙের পোশাক বেছে নিতে পারেন।

আরও পড়ুন: ওটসের বিভিন্ন অপকারিতা

তবে নারীদের কাছে দশমীর দিনটি একেবারেই আলাদা। তাদের শাড়ি না পরলেই যেন নয়। তাই নবমী-দশমীর পোশাকের সংগ্রহে লাল পার সাদা শাড়ি রাখতে পারেন।

ছেলেদের পোশাকেও ফুটে উঠেছে উৎসবের রং। শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তির সাথে মিলিয়ে পাঞ্জাবি, শার্ট এবং টি-শার্টও পাওয়া যাচ্ছে বিভিন্ন পোশাকের দোকানগুলোতে। ধুতি ও প্যান্টের সাথে এসব পোশাক বেশ মানিয়ে যাবে। পোশাকের ফেব্রিক হিসেবে প্রাধান্য পেয়েছে কটন ও এন্ডি।

আরও পড়ুন: ডিপ্রেশনের লক্ষণ

বড়দের পাশাপাশি শিশুদের জন্য রয়েছে অনেক কালেকশন। পূজায় লাল-সাদার বেশি প্রাধান্য থাকলেও শিশুদের পোশাকে রঙের কোনো বাধা নেই।

তাদের পোশাকে ফুটে উঠেছে হরেক রঙের বাহার যেমন, লাল, নীল, বেগুনি, হলুদ, মেজেন্টাসহ অনেক রঙের প্রাধান্য পেয়েছে পূজায় শিশুর পোশাকে। মেয়েদের জন্য রয়েছে ফ্রক, ফতুয়া, কুর্তি ও সালোয়ার-কামিজ। পাশাপাশি ছেলে শিশুটির জন্য রয়েছে শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও প্যান্ট।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা