ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কাঁচা মরিচ সংরক্ষণ করার উপায়

লাইফস্টাইল ডেস্ক : ঝাল খাবারের অপরিহার্য একটি উপাদান হচ্ছে কাঁচা মরিচ। রান্নার কাজে তো লাগেই, অনেকে আবার ভাতের সাথে কাঁচা মরিচ চিবিয়ে খেতে পছন্দ করেন।

আরও পড়ুন : বাসে ঘুম পাওয়ার কারণ

তবে কাঁচা মরিচ বেশিদিন সংরক্ষণ করা কঠিন। এটি ফ্রিজে রাখলেও পচে যায় বা শুকিয়ে যায়।

কিছু কৌশল জানা থাকলে খুব সহজে কাঁচা মরিচ দীর্ঘদিন ভালো রাখা যায়। কৌশলগুলো জেনে নিন-

(১) অ্যালুমিনিয়াম ফয়েল : অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে দীর্ঘ সময় কাঁচা মরিচ ভালো রাখা সম্ভব। অনেকে অ্যালুমিনিয়ামের ফয়েলে টিফিন প্যাক করেন। সেভাবেই ফয়েল পেপারে বোঁটা ছাড়ানো কাঁচা মরিচ রাখুন। ২ প্রান্ত ভালো করে মুড়িয়ে ফ্রিজে রাখুন। ৫ ঘণ্টা রাখার পর ফ্রিজ থেকে বের করে বায়ুরোধক পাত্রে ঢুকিয়ে ফের ফ্রিজে রেখে দিন।

আরও পড়ুন : গরুর মাংস নরম করার উপায়

(২) বোঁটা ছিঁড়ে : কাঁচা মরিচ কিনে এনেই ফ্রিজে ঢুকিয়ে না রেখে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন। তবে রাখার আগে বক্সের নিচে নরম কাপড় বিছিয়ে নেবেন। মরিচের বোঁটা ছিঁড়ে রাখলে সহজে পচবে না। এবার বক্সটি অন্য একটি নরম কাপড়ে ঢেকে দিন। কাঁচা মরিচ দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে এভাবে রাখতে পারেন। এতে ফ্রিজের বাইরে কাঁচা মরিচ অনেকদিন ভালো থাকবে।

(৩) দুই সপ্তাহ : চেন টানা ছোট ব্যাগে কাঁচা মরিচ রাখতে পারেন। এভাবে রাখতে চাইলেও প্রথমে মরিচের বোঁটা ছিঁড়ে নিতে হবে। এরপর মরিচগুলো ব্যাগে রেখে চেন আটকে ফ্রিজে রাখুন। তবে মনে রাখবেন, যে উপায়ই অবলম্বন করুন, দুই সপ্তাহের বেশি কাঁচা মরিচ তাজা সম্ভব হবে না। তাই একবারে ২ সপ্তাহের জন্য কাঁচা মরিচ কিনুন, এর বেশি নয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

তিন জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সামগ্রিক আবহাওয়ায় পরিবর্তনের আভাস...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা