ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

বাসে ঘুম পাওয়ার কারণ

লাইফস্টাইল ডেস্ক : বাসে করে কোথাও যাওয়ার সময় আপনার ঘুম পেয়ে যাচ্ছে, এমনটা অনেকের সাথেই হয়, তাই না?

আরও পড়ুন : বয়স বাড়িয়ে দেয় যেসব খাবার

বাসে উঠলে বমি হওয়া সাধারণ ঘটনা। তেমনই বাসে ঘুম পাওয়াও সাধারণ বলেই আমাদের কাছে মনে হয়। আরামের ঘুম না হলেও ছাড়া ছাড়া ঘুম হয়। কিন্তু ঘুম আসবেই! কিন্তু কেন বাসে চড়লে ঘুম পায়?

জেনে নিন বাসে চড়লে ঘুম পাওয়ার কারণ-

ক্লান্তি : বাসে ওঠার পর ক্লান্তজনিত কারণে ঘুম আসতে পারে। বিশেষজ্ঞরা বলেন, আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হলে হাই ওঠে। ফলে আমাদের পেশি ক্লান্ত হয়ে পড়ে। এতে প্রয়োজন পড়ে ঘুমের। এ কারণেই বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর থেকেই হাই উঠতে শুরু করে। এরপর আমরা ঘুমের প্রয়োজন অনুভব করি। কেউ কেউ ঘুমিয়েও যায়।

আরও পড়ুন : কোরবানির আগে গৃহিণীদের করণীয়

দুলুনি : শিশুদের ঘুম পাড়ানোর সময় দোলানো হয়। দোলনা কিংবা পায়ের উপর নিয়ে দোলানোয তারা দ্রুত ঘুুমিয়ে পড়ে। কারণ দুলুনির সাথে আমাদের ঘুমের এক ধরনের সংযোগ রয়েছে। বাসে ওঠার পরও গাড়ির দুলুনি আমাদের শরীরকে আরাম দেয়। সেই আরামেই আমাদের শরীর ঘুমিয়ে পড়তে চায়।

ঘুমের ঘাটতি : ব্যস্ত জীবনে আমাদের অনেকেরই ঠিকভাবে ঘুম হয় না। এতে শরীরে ঘুমের ঘাটতি থেকে যায়। বাসে চড়ার পর কিছুটা সময়ের জন্য হলেও অবসর পাওয়া যায়। সেই সুযোগে শরীর কিছুটা বিশ্রাম করে নিতে চায়। তাই ক্রমাগত ঘুম পেতে থাকে। ট্রেনে/বাসে এ কারণে সহজে ঘুম চলে আসে।

আরও পড়ুন : ঘর থেকে মাংসের গন্ধ দূর করার উপায়

প্রয়োজনীয় ঘুম : একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। এর অভাব হলেই শরীর ক্লান্ত থাকে। অল্পতেই ক্লান্ত লাগে যদি ঘুম ঠিকভাবে না হয়।

মানসিক শান্তি : বাসে চড়লে অনেক সময় মানসিক শান্তিও কাজ করে। বিশেষ করে যখন আমরা আপনজনের কাছে যাই। এ কারণেও ঘুমিয়ে পড়তে পারি। যদি সারাক্ষণই ক্লান্ত লাগে এবং ঘুম আসে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা