লাইফস্টাইল

স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে

সান নিউজ ডেস্ক : স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবেন উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, সারা দেশে ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে। আর তাদের প্রত্যেককে আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণ, পুঁজি এবং প্রযুক্তি এই তিনটি সহায়তা দিয়ে স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

আরও পড়ুন : ঈদে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় নাটোরের সিংড়ায় নারী উদ্যোক্তাদের মাঝে টাকার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, আমাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে- বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা। আর ২০৪১ সাল নাগাদ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে আমাদের প্রয়োজন স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট একটি সমাজব্যবস্থা। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্মার্ট নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আর সেই উদ্দেশ্যেই আমরা সারা দেশে এই বিশাল কার্যক্রম হাতে নিয়েছি।

আরও পড়ুন : ঢাকায় মৃদু তাপপ্রবাহ

তিনি বলেন, বর্তমানে নারীরা অর্থনীতিতে প্রভাব রাখছে। নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। উন্নত বিশ্বের সমৃদ্ধির পেছনে নারীদের অবদান রয়েছে। বিগত দিনে কোনো সরকার নারীদের জন্য কাজ করেনি। তারা সরকারি কোনো অনুদান পায়নি। আজ শতভাগ এলাকা বিদ্যুতের আলোয় আলোকিত। শিক্ষার্থীরা বিনা মূল্যে বই পাচ্ছে। কৃষক সার পাচ্ছে। গৃহহীনরা ঘর পাচ্ছে। সাধারণ মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে। সব সুযোগ-সুবিধা এখন জনগণের দোরগোড়ায়।

পলক আরও বলেন, রোজার সময় সহনশীল ও ধৈর্যের পরিচয় দিতে হবে। ত্যাগের মহিমায় নিজেকে তৈরি করতে হবে। রমজানের শিক্ষা নিয়ে বাকি ১১ মাস চলতে হবে। বেশি বেশি জাকাত, দান-সদকা করতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা