ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

খুশখুশে কাশির সমাধান

লাইফস্টাইল ডেস্ক : ঋতু পরিবর্তনের সময় এলেই খুশখুশে কাশির সমস্যায় ভোগেন অনেকে। এই কাশি সারতেও চায় না সহজে।

আরও পড়ুন : দীর্ঘ প্রেম, বিয়ের আগেই বিচ্ছেদ!

বছরের এই সময়ে ধুলোবালি আর দূষণের ফলে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা বাড়তে দেখা যায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এসব সমস্যায় বেশি ভুগে থাকেন।

অনেক সময় ওষুধেও সমাধান মেলে না। সেক্ষেত্রে ঘরোয়া কিছু উপায় অস্বস্তিকর এই কাশি থেকে মুক্তি দিতে পারে।

আরও পড়ুন : শাহরুখ খানের স্ত্রীর বিরুদ্ধে মামলা

জেনে নিন খুশখুশে কাশি থেকে মুক্তির উপায় -

(১) সকালে ও রাতে :

ঘি, শুকনো আদার গুঁড়া, হলুদ ও গুড় এক সাথে মিশিয়ে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিন। ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করে এটি খান। এভাবে প্রতিদিন খেলে খুশখুশে কাশি থেকে মুক্তি পাওয়া যাবে।

(২) দুপুরের খাবারের আগে :

দুপুরের খাবারের আগে কয়েকটি কাজু বাদামের সাথে অল্প গুড় মিশিয়ে খেয়ে নেবেন। এতে আপনার কাশির সমস্যা অনেকটা কমে আসবে। তবে গুড় খাঁটি কিনা সেদিকে খেয়াল রাখবেন।

আরও পড়ুন : গ্রিসে ট্রেন দুর্ঘটনায় পরিবহনমন্ত্রীর পদত্যাগ

(৩) দুপুরের খাবারে :

খুশখুশে কাশি চলতে থাকলে প্রতিদিনের দুপুরের খাবারে ভাতের সাথে মুগ ডাল ও ঘি রাখতে পারেন। এভাবে কয়েকদিন খেলে নিজে উপকার পাবেন।

(৪) সন্ধ্যার নাস্তায় :

সন্ধ্যার নাস্তায় বাড়িতে তৈরি দইয়ের সাথে রাখতে পারেন আখের গুড়, সেদ্ধ ডিম অথবা দুধ। এতে শরীরে পুষ্টির পাশাপাশি কাশির সমস্যাও অনেকটা কমেবে।

আরও পড়ুন : বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ

(৫) রাতের খাবারে :

রাতের খাবারে ভাত কিংবা খিচুড়ির সাথে মাংস বা মাছ খেতে পারেন। তবে খুব বেশি নয়, পরিমিত খান। এ সময় অবশ্যই বাড়িতে রান্না করা খাবার খাবেন।

(৬) স্পেশাল ড্রিংক :

আদা, লেবু, লেমন গ্রাস এবং মধু মিশিয়ে চা কিংবা পানীয় গরমের সময় আপনাকে আরাম দিতে পারে। আদা বা আমন্ড দিনের যেকোনো সময় খেতে পারেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা