লাইফস্টাইল

ডিমের খোসা ছাড়ানোর পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক : ডিম খাওয়ার স্বাস্থ্যকর উপায়গুলোর মধ্যে একটি হলো সেদ্ধ করে খাওয়া। বেশিরভাগ সময়ই সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে বিপত্তি ঘটে। খোসার সাথে ডিমের অর্ধেকটা উঠে যাওয়ার ঘটনা নতুন নয়। এতে ডিম দেখতে যেমন ভালো লাগে না, খেতেও অস্বস্তি লাগে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জের দুই স্থানে অগ্নিকাণ্ড

আপনি হয়তো ভুল কিছুই করছেন না। তবে ডিমের খোসা ছাড়ানোর কয়েকটা বিশেষ পদ্ধতি আছে। এই সহজ পদ্ধতিগুলো আপনার সমস্যার সমাধান করতে পারে।

(১) বেকিং সোডার ব্যবহার :

অনেক সময় ডিম সেদ্ধ করার পর উপরের খোসাটি ডিমের উপর লেগে যায়। এতে খোসা ছাড়ানো কঠিন হয়ে যায়। এক্ষেত্রে ফুটন্ত পানিতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে দিন। ফলে ডিমের উপরের খোসা নরম হবে এবং খোসা ছাড়ানো সহজ হবে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৮

(২) চপিং বোর্ডের উপর :

চপিং বোর্ডে উপর সেদ্ধ ডিমটি রেখে হাতের তালু দিয়ে চাপ দিয়ে রোলের মতো গড়িয়ে নিন। এভাবে কয়েকবার গড়িয়ে নিলে ডিমের খোসা আলগা হয়ে আসবে। তখন খোসা ছাড়ানো সহজ হবে।

(৩) ঠান্ডা পানির ব্যবহার :

ফুটন্ত পানি থেকে নামিয়েই ডিমের খোসা ছাড়ালে এই সমস্যায় পড়তে হয়। তাই একটি বাটিতে ঠান্ডা পানি রাখুন। ডিম সেদ্ধ হয়ে গেলে গরম পানি থেকে তুলে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এভাবে কয়েক মিনিট রেখে দিন। এরপর তুলে নিয়ে ডিমের খোসা ছাড়ালে দেখবেন খুব সহজেই ডিমের খোসা উঠে আসছে।

আরও পড়ুন : বাসের ধাক্কায় শিক্ষকসহ নিহত ২

(৪) ট্যাপের পানির ব্যবহার :

সেদ্ধ হওয়ার পর ডিমগুলো ট্যাপের পানির নিচে রেখে খোসা ছাড়ানো শুরু করুন। এতে ডিমের খোসার সাথে সাদা অংশ উঠে যাবে না। বরং খোসা ছাড়ানো অনেক সহজ হয়ে যাবে।

(৫) চামচের সাহায্য নিতে পারেন :

ডিমের খোসা ছাড়ানোর আরেকটি সহজ উপায় হচ্ছে চামচের ব্যবহার। সেদ্ধ ডিম কিছুটা ঠান্ডা হলে খোসার কিছুটা অংশ তুলে নিন। এবার চামচটি ডিমের ভিতরে আস্তে আস্তে ঘুরিয়ে নিন। এতে ডিমের খোসা আলগা হয়ে উঠে আসবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা