প্রতিদিন , নাস্তায় , রুটি ,পাউরুটি , খেলে , সমস্যা ,কার্বোহাইড্রেট
লাইফস্টাইল

প্রতিদিন কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওায়ার অপকারিতা 

সান নিউজ ডেস্ক: অনেকেই সকালে নাস্তায় আলাদা করে কিছু বানান না তাড়াহুড়ো জন্য। দুধ-কর্নফ্লেক্স খেয়ে নেন। ছুটির দিনে আবার সকালের নাস্তায় অনেকেরই রুটি থাকে। কর্নফ্লেক্স, রুটি, পাউরুটি— এই ধরনের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। পুষ্টিবিদরা বলছেন, কার্বোহাইড্রেটযুক্ত এমন খাবার খালি পেটে না খাওয়াই ভাল।

আরও পড়ুন : খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

রোগা হওয়ার জন্য অনেকেই কার্বোহাইড্রেট এড়িয়ে চলেন। সব ক্ষেত্রে তা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ শরীরে কার্বোহাইড্রেটেরও দরকার আছে। তাই বলে দিনের প্রথম খাবারটা কার্বোহাইড্রেটযুক্ত না হওয়াই ভাল। কার্বোহাইড্রেট ডোপামিন, কর্টিসলের মতো ‘ফিল গুড’ হরমোন ক্ষরণেও প্রভাব ফেলে। ফলে সারা দিন মেজাজ বিগড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তার চেয়ে সকালের জলখাবারে রাখুন প্রোটিনযুক্ত খাবার। সারা দিন শরীর থাকবে চনমনে ও চাঙ্গা।


কার্বোহাইড্রেটযুক্ত খাবার সকালে খেলে কী কী সমস্যা হতে পারে?

১) সকালে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে পেটের মেদ বাড়তে পারে।

২) প্রোটিনের মতো দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে পারে না কার্বোহাইড্রেট। বার বার খিদে পায়। ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাওয়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

৩) সকালের খাবারের উপর নির্ভর করে সারা দিন শরীরের হাল কেমন থাকবে। সারা দিন চনমনে থাকতে চাইলে দিনের শুরুটা যেন কার্বোহাইড্রেটযুক্ত খাবার দিয়ে না হয়।

৪) গ্যাস, অম্বলের সমস্যা থাকলে ভুলেও কার্বোহাইড্রেটযুক্ত খাবার সকালে খাবেন না। এতে গ্যাস, বদহজমের মতো অসুস্থতা আরও বেড়ে যেতে পারে।

সুস্থ-সবল থাকতে সকালের নাস্তা কেমন হওয়া জরুরি?

১) সকাল শুরু করুন এক গ্লাস পানি দিয়ে।

২) সকালের নাস্তায় রাখুন ডিম সেদ্ধ, কাঠবাদাম, মৌসুমি ফলের মতো স্বাস্থ্যকর কিছু খাবার।

আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

৩) ভারী কোনও খাবার নাস্তায় খেতে চাইলে প্রোটিনযুক্ত খাবার খান। চিয়া বীজের পুডিং, দোসা, সবজি দিয়ে তৈরি ওটস কিংবা ইডলি খেতে পারেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা