গরমে রোগ এড়াতে যা করণীয়
লাইফস্টাইল

গরমে রোগ এড়াতে যা করণীয়

সান নিউজ ডেস্ক : আষাঢ়ের শেষ দিন আজ। কিন্তু, আবহাওয়া দেখে মনে হচ্ছে, ভরা চৈত্র। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। বাইরে এলেই বৃষ্টির বদলে ঘামে ভিজে যাওয়ার অবস্থা! গুমোট গরমে হাঁসফাঁস করছে রাজধানীবাসী।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। প্রচণ্ড রোদ থেকে বাঁচতে রাজধানীর সড়কগুলোতে মানুষজনকে ছাতা মাথায় নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে, বেশিরভাগ মানুষ কোনো না কোনো যানবাহনে চেপে বসছেন। কম-বেশি সবার হাতেই আছে পানির বোতল। মাঝে মাঝে গলা ভিজিয়ে নিচ্ছেন অনেকে।

দিনের বেলাটা এখন বেশ গরমই থাকে। ঋতুর এই পরিবর্তনের কারণে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। অনেক মানুষ এখন সাধারণ সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। হিট স্ট্রোকেরও ঝুঁকি বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর বলেছেন, ‘এসব অসুখের বেশিরভাগই ভাইরাসজনিত। লক্ষণভিত্তিক কিছু চিকিৎসা, এমনকি কোনো চিকিৎসা ছাড়াই এসব রোগ ভালো হয়। এজন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। তবে, শুকনো কাশি কয়েক সপ্তাহ ভোগাতে পারে। ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ, এর সঙ্গে এন্টিহিস্টামিন খেতে হবে। গরম পানিতে গড়গড়া করতে হবে। গরম গরম চা বা গরম পানিতে আদা, মধু, লেবুর রস, তুলসি পাতার রস ইত্যাদি পান করলে উপকার পাওয়া যায়।’

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘এই গরমে একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়, যাকে বলে সিজনাল ফ্লু। এর জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। এটা কোনো মারাত্মক অসুখ নয়। জ্বরের জন্য প্যারাসিটামল, শরীর চুলকালে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, ক্যালামিন লোশন ইত্যাদি ব্যবহার করলেই হবে।’

আরও পড়ুন: রুশ হামলায় শিশুসহ নিহত ২৩

তিনি বলেন, ‘এ সময়ে বাইরে যারা বের হন, তাদের বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে। রোদে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে স্যালাইন খেতে হবে। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা