নারকেল দুধে কাতলা
লাইফস্টাইল

নারকেল দুধে কাতলা

সান নিউজ ডেস্ক: আমরা মাছে-ভাতে বাঙালি। বাঙালির পাতে মাছ না হলে জমে না। মাছ কম বেশি সবাই পছন্দ করেন। মাছ দিয়ে তৈরী করা যায় অনেক রকম সুস্বাদু খাবার।

তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। কাতলা মাছ সবার পরিচিত। বেশিরভাগ বাড়িতেই কেনা হয় এই মাছ। নারকেলের দুধ দিয়ে তৈরি করা এই পদ একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. কাতলা মাছের পেটি ৪টি
২. মরিচের গুঁড়া ২ চামচ
৩. হলুদ গুঁড়া ২ চামচ
৪. গোলমরিচ গুঁড়া ২ চামচ
৫. আদা বাটা ২ চামচ
৬. রসুন বাটা ২ চামচ
৭. কাঁচা আম বাটা ১টি
৮. নারকেল দুধ ১/৪ কাপ
৯. কারি পাতা
১০. সরিষার তেল পরিমাণমতো ও
১১. লবণ।

পদ্ধতি

* প্রথমে একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরিষার তেল ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন।

* তারপর মাছের গায়ে মসলা মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। পাত্রে অল্প তেল গরম করে মাছের টুকরো দিয়ে অল্প আঁচে রান্না শুরু করুন।

* মাছের একদিকে ২ চা চামচ নারকেল দুধ দিন। তারপর উল্টে অন্য পাশে আরও ২ চা চামচ নারকেল দুধ দিন।

* একই ভাবে প্রত্যেকটি টুকরো রান্না করতে করতে একটু একটু কারি পাতা দিয়ে দিতে পারেন। হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু নারকেল দুধে কাতলা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা