মালাইকা অরোরা
লাইফস্টাইল

স্বাস্থ্য ভালো রাখতে যা করেন মালাইকা

সান নিউজ ডেস্ক: বলিউডের আইটেম গার্ল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। এই লাস্যময়ী অভিনেত্রীর বয়স ৫০ ছুঁই ছুঁই। তবে তাকে দেখে বয়স ঠাহর করার উপায় নেই। আজও যেন মালাইকা তরুণীই রয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ার নারীদের সৌন্দর্যের রহস্য

তিনি নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন। এ কারণেই হয়তো তিনি ফিটনেস এতোটা সুন্দরভাবে ধরে রাখতে পেরেছেন। সঠিক সময়ে খাওয়া, ঘুম ও শরীরচর্চা কোনটিই এড়িয়ে যান না তিনি। মালাইকা যোগব্যায়ামের ওস্তাদ। নিজেরও আছে একটি ইয়োগা সেন্টার।

তবে জানেন কি, ফিট থাকতে তিনি আরও একটি বিষয়ে খেয়াল রাখেন। আর তা হলো পানি পান করা। অবশ্যই সুস্থ থাকতে হলে পানি পান করতে হবে। তবে মালাইকা যা পান করেন তা সাধারণ কোনো পানি নয়। তিনি পান করেন কালো পানি বা ব্ল্যাক ওয়াটার।

শুধু মালাইকা অরোরাই নয় করণ জোহর, শ্রুতি হাসানসহ বলিউডের অনেক তারকাই ফিট থাকতে কালো পানি পান করেন। তবে কী এই কালো পানি? আর এই পানি খেলে কী হয়? ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যেখানে সাধারণ পানিতে পিএইচ এর মাত্রা থাকে ৭, অন্যদিকে কালো পানিতে থাকে ৮ এরও বেশি ও ৭০টিরও বেশি প্রাকৃতিক খনিজ থাকে। যা শরীর ডিটক্সড করে বিভিন্ন ফাংশনের উন্নতি ঘটায়।

অ্যানার্জি ড্রিংক বা স্পোর্টস ড্রিংক হিসেবেও পরিচিত এই পানি। এটি মূলত ক্ষারীয় জল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কালো পানি শরীরের পিএইচের মাত্রা বজায় রাখতে ও অ্যাসিডিটির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, কালো পানিতে প্রচুর খনিজ উপাদান আছে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

একবার জিমের বাইরে কালো পানির বোতল হাতে মালাইকার ছবি তোলেন পাপারাজ্জিরা। এ সময় তারা মালাইকাকে জিজ্ঞাসা করতেই জানান, নিয়মিত কালো পানি পান করেন তিনি।

যদিও এই পানির স্বাস্থ্য উপকারিতাগুলোকে সমর্থন করার জন্য পর্যাপ্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ক্ষারীয় জলকে স্বাভাবিক জলের বিকল্প হিসেবেই বিবেচনা করা হয়।

আরও পড়ুন: আলিয়ার রূপের গোমর ফাঁস

চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহরকেও সম্প্রতি কালো পানির বোতল বহন করতে দেখা গেছে। শ্রুতি হাসানও প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো জলের ছবি ও ভিডিও শেয়ার করেন। অভিনেত্রী আরও বলেন, কালো পানির স্বাদ সাধারণ পানির মতোই।

প্রসঙ্গত, মালাইকা অরোরা (জন্ম ২৩ আগস্ট ১৯৭৩) একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী। বিভিন্ন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তার সপ্রতিভ উপস্থাপনায় মুগ্ধ হয়ে এমটিভি ইন্ডিয়া তাকে তাদের চ্যানেলে নিয়োগ দেয়। এখান থেকে তিনি তার মডেলিং জীবন প্রসারিত করেন। মালাইকা এসময় প্রভূত বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এছাড়া হিন্দি চলচ্চিত্রে গানের চিত্রায়নে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হচ্ছে ছাইয়া ছাইয়া (দিল সে ছবিতে শাহরুখ খানের বিপরীতে) এবং কাল ধামাল (কাল ছবিতে)। এর পর তিনি টেলিভশন ও মডেলিং ক্যারিয়ারে জোর দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা