হানি চিকেন
লাইফস্টাইল

হানি চিকেন

লাইফস্টাইল ডেস্ক: চিকেন কম বেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ চিকেন। চিকেন দিয়ে রান্না করা যায় বাহারি পদ। একটু আলাদা রকম খাবার হলো হানি চিকেন। তবে হানি চিকেনের স্বাদ বেশ ভিন্ন। কারণ এটি ঝাল-মিষ্টি স্বাদের হয়। ঝাল-মিষ্টি স্বাদের হানি চিকেন যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনই সুস্বাদুও বটে। চাইলে ঘরেই তৈরি করতে পারেন দারুন স্বাদের হানি চিকেন। জেনে নিন এটি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. চিকেনের লেগ পিস ৬টি
২. লবণ ও গোলমরিচ পরিমাণমতো
৩. রসুন বাটা ৬ কোয়া
৪. মধু আধা কাপের কম
৫. সাদা ভিনেগার সামান্য ও
৬. সয়া সস এক টেবিল চামচ

পদ্ধতি

১. প্রথমে চিকেনগুলোকে লবণ, গোলমরিচ ও রসুন বাটা মাখিয়ে মেরিনেট করতে রেখে দিন ঘণ্টাখানেক।

২. এরপর একটি প্যান হরম করে, তাতে ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিন। সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজতে হবে।

৩. ৫ মিনিট পরপর উল্টে দিতে হবে চিকেনের টুকরোগুলোকে। এরপর মাংস তুলে রেখে দিন।

৪. একই পাত্রে রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে আধা কাপ পানি, ভিনেগার, সয়া সস ও মধু দিয়ে ঘন না হওয়া পর্যন্ত ৪ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

৫. চিকেন সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। চিকেন সেদ্ধ হলে ও গ্রেভি ঘন হয়ে এলেই চুলার আঁচ বন্ধ করে দিন।

৬. ধনেপাতা বা পার্সলে পাতা ছড়িয়ে ফ্রাইড রাইস বা ঝরঝরে ভাত, রুটির সঙ্গেও খেতে খাসা হানি গার্লিক চিকেন।

৭. সঙ্গে গোলমরিচের গুঁড়া দিতে ভুলবেন না কিন্তু। তবে ঝাল খেতে যারা পছন্দ করেন না, তাঁরা গোলমরিচের গুড়া এড়িয়ে যেতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা