লাইফস্টাইল

চুমুর উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: চুমু হলো ভালোবাসার গভীরতম প্রকাশ। চুমু ভালোবাসার সম্পর্ককে শুধু গাঢ়ই করে না, সেইসঙ্গে আরও অনেক উপকারিতা নিয়ে আসে।

বিজ্ঞানীরা বলেন, মানসিক চাপ অনেকখানি কমে একটি চুম্বনে। শারীরিক অনুশীলন করার মতোই চুমু শরীরে ‘‌হ্যাপি হরমোন’‌ নিঃসরণ করে। এ সেই হরমোন, যা আপনাকে অতিরিক্ত খাওয়ার প্রবৃত্তি কমিয়ে দেয়। চুমু খাওয়ার রয়েছে মানসিক এবং শারীরিক অনেক উপকারিতা। দাঁত ভালো রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার মতো আরও অনেক উপকারিতা মিলবে চুমু থেকেই। জেনে নেওয়া যাক-

১. কমাবে উদ্বেগ: নানা কারণেই আমরা উদ্বেগে ভুগে থাকি। এই উদ্বেগ বা অস্থিরতা কমাতে টনিকের মতো কাজ করে চুমু। একটি প্রশান্তিদায়ক চুমু আপনার মনকে তো শান্ত করবেই, সেইসঙ্গে দূর করবে মানসিক চাপও। এর কারণ হলো শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের নিঃসরণ কমাতে কাজ করে চুমু। ফলে কমে মানসিক চাপ ও উদ্বেগ।

২. ভালো থাকবে দাঁত: অবাক করা বিষয় হলেও সত্যি যে, দাঁত ভালো রাখার জন্য চুমু অত্যন্ত উপকারী। চুমু খেলে তা লালা গ্রন্থিকে উদ্দীপিত করে। এর ফলে বাড়ে লালার উৎপাদন। যে কারণে দাঁতের উপর আস্তরণ সৃষ্টিকারী পদার্থগুলো জমার সুযোগ পায় না। ফলে দাঁতে গর্তও সৃষ্টি হয় না। ভালো থাকে দাঁত।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণ করে: রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে নানা ধরনের সমস্যা হতে পারে, একথা সবারই জানা। চুমু খেলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করতে পারে। আপনি যখন চুমু খাবেন তখন আপনার হৃদস্পন্দন বৃদ্ধি পাবে। এর ফলে রক্তনালীগুলো প্রসারিত হবে এবং বৃদ্ধি পাবে রক্তপ্রবাহ। যে কারণে কমবে রক্তচাপ। বিশেষজ্ঞদের মতে, চুমু খেলে তা কোলেস্টেরলের পরিমাণও নিয়ন্ত্রণ করতে কাজ করে।

৪. বাড়ায় হ্যাপি হরমোনের নিঃসরণ: আমাদের শরীরে হ্যাপি হরমোনের নিঃসরণ বাড়লে মন আরও বেশি প্রফুল্ল থাকে। আর এই হরমোনের নিঃসরণ বাড়াতে কাজ করে চুমু। চুমু খেলে আমাদের মস্তিষ্ক ডোপামিন, অক্সিটোসিন, এবং সেরোটোনিনের মতো রাসায়নিক নির্গত করে। এর ফলে মন আনন্দিত থাকে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: চুমু খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের মুখের ভেতরে প্রায় সাতশো ধরনের ব্যাকটেরিয়া থাকে। চুমু খেলে যে লালা বিনিময় হয়, তাতে শরীর পরিচিত হয় নতুন ব্যাকটেরিয়ার সঙ্গে। যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে।

৬. ক্যালোরি ঝরায়: বাড়তি ক্যালোরি ঝরাতে আমাদের নানা ধরনের প্রচেষ্টা থাকে। তবে এটি সহজ করতে পারে চুমুর মতো ভালোবাসাপূর্ণ একটি কাজ।
চুমু খেলে তা ক্যালোরি ঝরাতে কাজ করে। আপনি কতটা আবেগ নিয়ে চুমু খাচ্ছেন তার ওপর নির্ভর করে প্রতি মিনিটে ২-২৬ ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে। বৃদ্ধি পায় বিপাক হার। সেইসঙ্গে আপনার মনকেও রাখবে শান্ত।

৭. সম্পর্ক ভালো রাখে: আপনি যখন ভালোবেসে চুমু খান তখন এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যার নাম অক্সিটোসিন। একে লাভ হরমোনও বলা হয়। অনেকগুলো গবেষণায় দেখা গেছে, অক্সিটোসিন নামক এই হরমোন পরস্পরের প্রতি আস্থা গড়ে তুলতে সাহায্য করে। এতে দুজনের মধ্যকার সম্পর্ক আরও বেশি মজবুত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা