খাসির কষা মাংস
লাইফস্টাইল

খাসির কষা মাংস

লাইফস্টাইল ডেস্ক: মাংস কম বেশি সবাই পছন্দ করেন। ভোজন রসিকদের কাছে খাসির কষা মাংস প্রিয় একটি খাবার। এটি রান্না করা খুব সহজ সেইসঙ্গে সুস্বাদুও। এই রান্না করতে আলাদা কোনো পানি যোগ করতে হয় না। ধীরে ধীরে অল্প আঁচে রান্না করতে হয়। রেসিপি মেনে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। জেনে নেওয়া যাক খাসির কষা মাংস তৈরির রেসিপি-

উপকরণ

খাসির মাংস- ১/২ কেজি

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

টক দই- পরিমাণমতো

হলুদ- ১ চা চামচ

জিরা- ১ চা চামচ

ধনিয়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

দারুচিনি- ৩/৪টি

শুকনা মরিচ- ৩-৪টি

তেজপাতা- ৩টি

চিনি- সামান্য

লবণ- স্বাদমতো

গরম মসলার গুঁড়া- ১ চামচ

আস্ত রসুনের টুকরা- কয়েকটি।

পদ্ধতি

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংসের সঙ্গে আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, টক দই ও গরম মসালা মিশিয়ে মেরিনেট হতে দিন ২-৩ ঘণ্টা। এরপর রান্নার পাত্রে তেল গরম করে তাতে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর আস্ত রসুনের টুকরাগুলো দিন। রসুন সোনালি হয়ে এলে তাতে মেরিনেট করা মাংস দিয়ে অল্প আঁচে রান্না করুন। কিছুক্ষণ পরপর নেড়ে দিন। ভালোভাবে কষিয়ে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত। নামানোর আগে সামান্য ঘি মেশাতে পারেন। গরম ভাত, পরোটা, খিচুড়ি, রুটি, পোলাও ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা