রানি মুখার্জি
লাইফস্টাইল

রানি মুখার্জির সৌন্দর্যের রহস্য

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। ১৯৯৭ সাল থেকে আজও পর্দা কাঁপিয়েই চলেছেন তিনি। বর্তমানে রানি মুখার্জির বয়স ৪৩ বছর। তবুও তার শরীরে নেই বার্ধক্যের ছাপ।

সুস্থ শরীর ও সুন্দর ত্বক পেতে ভেতর থেকে সুস্থ থাকা জরুরি। এজন্য পুষ্টিকর ও ভেষজ উপাদানের বিকল্প নেই।

রানি সৌন্দর্য ও ফিটনেসের বিষয়ে বেশ সচেতন। এ কারণেই ৪৩ বছরেও রানি দেখতে এখনো ৩০ এর মতোই। তবে রানির সৌন্দর্যের রহস্য কী? টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রানি তার দিন শুরু করেন অ্যালোভেরার জুস দিয়ে। যা ত্বকে আর্দ্রতা ধরে রাখে ও কোমল করে। অ্যালোভেরার রস খেলে শরীরের রক্ত প্রবাহ বাড়ে। এমনকি শরীরের ক্ষতিকর উপাদানও দূর করে এই ভেষজ।

অনেকেই করল্লার নাম শুনলেই নাক সিঁটকান। তবে জানলে অবাক হবে, সুস্থ ও সুন্দর ত্বক ধরে রাখতে রানি নিয়মিত করল্লার জুসও খান। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি আছে। যা শরীরের জন্য অনেক উপকারী।

এ ছাড়াও রানি মুখার্জি নিয়মিত গ্রিন টি পান করে। যা ত্বকের জন্য খুবই উপকারী। এমনকি ডাবের পানিও দৈনিক পান করেন এই নায়িকা। ডাবের পানিতে থাকে ভিটামিন সি।

যা ত্বকের কোলাজেনকে উদ্দীপিত করে, ফলে ত্বকের সতেজতা বাড়ে। একইসেঙ্গে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ও বার্ধক্য দূর করে।

অনেকেই চোখের নিচের ডার্ক সার্কেল নিয়ে বেশ চিন্তিত থাকেন। জানেন কি, রানিও এ সমস্যায় ভোগেন। যেহেতু রাত জেগে অনেক সময় তিনি শুটিং করেন, সে কারণে ঘুম কম হলে এ সমস্যা দেখা দেয়।

তবে রানি এ সমস্যার সমাধানে টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করেন। ধীরে ধীরে গোলাপ জলের প্রভাবে চোখের নিচের কালো দাগ দূর হয়।

এখনো নিয়মিত নতুন নতুন ছবির শুটিং করছেন। সম্প্রতি রানি তার নতুন ছবি ‘বান্টি অর বাবলি ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবির একটি গান সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে। যেখানে রানির নাচ ও ফিটনেস সবারই নজর কেড়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা