চমচম
লাইফস্টাইল

সুজির চমচম তৈরির রেসিপি

সান নিউজ ডেস্কঃ মিষ্টি খেতে সকলেই পছন্দ করে। রসগোল্লা, পান্তুয়া, সরভাজা, ক্ষীরকদম- যাইহোক না কেন, চোখের সামনে মিষ্টি দেখলে তা এড়িয়ে চলা যে কোনো বাঙালির পক্ষে অসম্ভব! আর তা যদি হয় 'চমচম', তাহলে তো কথাই নেই। বাড়িতে হঠাৎ কেউ এসে পড়লে অনায়াসেই তাকে খাওয়াতে পারেন চমচম। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন সুজির চমচম:

উপকরনঃ

  • এক কাপ সুজি
  • দুই কাপ দুধ
  • নারকেল কোরা - ৩/৬ কাপ
  • চিনির গুঁড়ো - এক কাপ
  • এলাচের গুঁড়ো : ৩/৬ চা চামচ
  • পরিমাণমতো ঘি


পদ্ধতিঃ

সুজি মিক্সিতে দিয়ে একদম মিহি করে নিতে হবে। এরপর চুলায় কড়াই বসিয়ে গরম করে তাতে সব সুজি দিয়ে দিন। মাঝারি আঁচে সুজি একটু নেড়ে নিন। এক মিনিট নাড়াচাড়া করলেই হবে। তবে ভেজে একেবারে লাল করে ফেলবেন না। এবার তাতে দুধ ঢেলে দিন এবং এক চা চামচ ঘি দিন। কম আঁচে ভালোভাবে মিশিয়ে নিন। ঘন ঘন নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন সুজি পুরো দুধটাকে টেনে নিয়েছে এবং ড্রাই হয়ে এসেছে। তারপর প্যানের চারপাশে ভালো করে সুজি ছড়িয়ে দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিন। এ সময় চুলা অবশ্যই বন্ধ করে দেবেন। তারপর প্লেটে সুজি ঢেলে হালকা ঠাণ্ডা করে নিন। তারপর হাত দিয়ে মেখে নিন ভালো করে। মাখার পর সুজি একেবারে ঠান্ডা হয়ে গেলে তাতে গুঁড়ো চিনি মেশান। নারকেল কোরা ও এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। খুব ভালো করে তালটা মাখবেন। এবার হাতে ঘি মেখে, তাল থেকে অল্প অল্প করে লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে, তারপর চমচমের মতো লম্বা করে গড়ে নিন। একটা স্টিলের প্লেটে সামান্য তেল মাখিয়ে নিয়ে তাতে চমচমগুলো রাখুন। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে পানি দিয়ে ফুটাতে থাকুন, তার ওপর প্লেটটা রাখুন। ঢেকে দেবেন অবশ্যই। আঁচ বাড়িয়ে রাখবেন। পাঁচ মিনিট হতে দিন। তারপর নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে চমচমগুলোতে নারকেল কোরা মাখিয়ে নিন। ব্যস তৈরি সুজির চমচম! এবার পরিবেশন করুন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা