জর্দা
লাইফস্টাইল

ডিমের জর্দা তৈরির সহজ রেসিপি

সান নিউজ ডেস্কঃ ঘরে বসে সহজেই কোনো ডেজার্ট তৈরি করতে চাইলে রাঁধতে পারেন ডিমের জর্দা। এটি অনেকের কাছে মিহিদানা নামেও পরিচিত। এই ডিমের জর্দা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। আবার এটি তৈরিতে ঝামেলাও কম। চলুন তবে জেনে নেই।

উপকরণ:
ডিম - ৩টি,
পাউডার দুধ - ১/৪ কাপ,
দুধ - ১/৪ কাপ,
চিনি - ৬ টেবিল চামচ বা স্বাদমতো,
লবণ - ১ চিমটি,
ঘি/ গলানো বাটার - ৬ টেবিল চামচ,
এলাচ গুঁড়া - ১/৪ চা চামচ,
দারুচিনি গুঁড়া- ১/৪ চা চামচ,
কেওড়া - ১ চা চামচ,
জাফরান/অরেঞ্জ ফুড কালার - ১ চিমটি,
কিসমিস - ১২ টা,
বাদামকুচি - ১ টেবিল চামচ,
সাজানোর জন্য:
কিসমিস - ৬/৭ টা,
বাদামকুচি - ১ টেবিল চামচ,
খেজুরকুচি - ১ টেবিল চামচ।

প্রণালি:

ঘি ছাড়া সব উপকরন একটি বাটিতে নিয়ে ভালোভাবে বিট করে নিন। ডিমের মিশ্রণটি নাড়তে থাকুন আর আস্তে আস্তে ঘি/গলানো বাটার একসাথে করুন। বাটার মিশ্রণে মেশানোর আগে ঠান্ডা করে নিন, নাহলে এটি ডিমের মিশ্রনে দানা হয়ে থাকবে।) এবার মিশ্রণটি একটি পাত্রে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে দানা দানা হয়ে আসবে তখন চুলা বন্ধ করে জর্দা নামিয়ে নেয়ার পর পরিবেশন করুন ডিমের জর্দা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা