কচুর মুখির দিয়ে চিংড়ির রেসিপি
লাইফস্টাইল

কচুর মুখি দিয়ে চিংড়ি

সান নিউজ ডেস্ক: বাজারে এখন কচুর মুখি বেশ সহজলভ্য। অনেকেই এই সবজিটি খেতে পছন্দ করেন। আর যারা খেতে পছন্দ করেন না তারা কি জানেন, কচুর মুখি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?

কচুর মুখিতে থাকে ভিটামিন এ, সি ও বি। আরও আছে কপার, ম্যাঙ্গানিজ, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, পটাসিয়াম, বিটা ক্যারোটিন ও ক্রিপ্টোজেন্থিন নামক খনিজ উপাদান।

অন্যদিকে চিংড়ি মাছ খেতে কে না পছন্দ করেন! কচুর মুখির সঙ্গে চিংড়ির মেলবন্ধন কিন্তু তরকারির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। তাহলে দেরি না করে জেনে নিন কচুর মুখি দিয়ে চিংড়ির ঝোল রান্নার রেসিপি-

উপকরণ:- ১) কচুর মুখি-৫০০ গ্রাম।

২) বড় চিংড়ি -পাঁচ টি।

৩) পিঁয়াজ কুচি-দুই টা।

৪) জিরা বাটা-৩চা চামচ।

৫) কাঁচা মরিচ (ফালি করা)-পাঁচ টি।

৬) হলুদের গুঁড়া-২ চা চামচ।

৭) রসুন বাটা-২চা চামচ।

৮) সরিষা বাটা-২চা চামচ।

৯) তেল-পরিমাণমত।

১০) লবণ-স্বাদমত।

পদ্ধতি:

প্রথমে কচুর মুখির খোসা ফেলে দিয়ে চিকন করে কেটে নিতে হবে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে সব উপকরণ দিয়ে কচুর মুখি, চিংড়ি , পিঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ ফালি, হলুদের গুঁড়া, সরিষা বাটা,লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

এবার তাতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঝোল যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। একটি সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু এই পদটি। গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছ ও কচুর মুখির এই তরকারি বেশ মানিয়ে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা