লাইফস্টাইল

গরুর মাংসের শুটকি

সান নিউজ ডেস্ক: শুটকি, ভাজা এবং ভুনা- এক ব্যঞ্জনে তিন পদের স্বাদ। কত কি যে খাওয়ার আছে এই দুনিয়ায়। এরমধ্যে শুকনো খাবারের জুরি নেই। কারণ দীর্ঘদিন জমিয়ে রেখে খাওয়া যায়। মাছ অহরহ শুকিয়ে খাচ্ছে সবাই। আগে মাংস সংরক্ষণের জন্য শুকানো হতো। কিন্তু এখন আর তা হয় না। এখন মানুষ শখে মাংসের শুটকি করে। বিশেষ করে ঈদুল-আজহার পর মাংসের শুটকি করতে দেখা যায় গ্রাম-বাংলার মায়েদের। অনেক দেশে অবশ্য বাণিজ্যিক ভাবে ড্রাই বিফ বা গরুর মাংসের শুটকি করা হয়। এই তালিকায় কম চর্বিযুক্ত অনেক প্রাণীর মাংসই পাওয়া যায়।

মাংসের শুটকি করতে যা যা লাগবে:

হাড় ও চর্বি ছাড়া মাংস

হলুদ

বড় চালনি

পদ্ধতি: প্রথমে মাংস টুকরো করে কেটে ধুয়ে শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বাড়তি পানি না দেওয়াই ভালো। খুব ভালো করে মাংস সেদ্ধ করতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। কাঁচা মাংস শুটকি হয় না, পচন ধরে বাজে গন্ধ ছড়ায়। সেদ্ধ হয়ে গেলে বড় চালুনিতে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর গুনা তার বা সুতলিতে গেঁথে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। অনেকে চুলার আঁচে শুকান। এর চেয়ে রোদ অনেক ভালো। বাড়িতে রোদ থাকলে রোদেই শুকাবেন।

এরপর তার থেকে খুলে নিয়ে এয়ার টাইট টিনে বন্ধ করে রাখুন। রান্নার পদ্ধতিটিও অনেক সোজা। গরম পানিতে ভিজিয়ে রেখে থেতো করে ঝুরি করে রান্না করতে পারেন। ভুনা করতে পারেন। যেমন ইচ্ছা তেমন করেই এই শুটকি রান্না করা যায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা