লাইফস্টাইল

আপনি কি বুদ্ধিমান? 

লাইফস্টাইল ডেস্ক: সবার সমান বুদ্ধি হয়। বিষয়টি কিন্তু এমন নয়। আপনি কতটা বুদ্ধিমান তা প্রমাণ করবে আপনার কাজ, কথা কিংবা যেকোনো পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্ত।

এমনকী আপনার বন্ধু নির্বাচন কিংবা আপনার চারপাশের মানুষ দেখেও আপনার বুদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

এমন মানুষের সংখ্যা বেশি নয়, যারা নিজের বুদ্ধিমত্তা সম্পর্কে সঠিক ধারণা রাখে। বিভিন্ন জরিপ থেকে উঠে এসেছে কিছু লক্ষণের কথা; যেগুলো থাকলে বুঝতে হবে আপনি ভীষণ বুদ্ধিমান একজন। চলুন মিলিয়ে নেওয়া যাক-

সমবেদনা ও সহানুভূতি

অন্যের প্রতি আপনার সহানুভূতি ও সমবেদনা আপনাকে আরও বেশি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে দেবে। মানুষের সঙ্গে মিশতে পারা নিঃসন্দেহে একটি বড় গুণ। এমন গুণসম্পন্ন মানুষ খুব বেশি দেখা যায় না।

এ ধরনের মানুষেরা যেকোনো পরিস্থিতি সমস্যার সমাধান সহজে করতে পারে। আপনার যদি এমন গুণ থাকে তবে জেনে রাখবেন, আপনিও বুদ্ধিমান একজন।

জানতে চাওয়ার স্বভাব

আপনার মধ্যে যদি চারপাশ এবং বিশ্বে যা কিছু ঘটছে তা নিয়ে কৌতুহল থাকে তবে আপনিও একজন বুদ্ধিমান মানুষ। বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চাওয়া এবং যা কিছু ঘটছে তা সম্পর্কে আগ্রহ প্রকাশ করা বুদ্ধিমানের কাজ।

তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে আগ্রহ দেখানো কিন্তু এই তালিকায় পড়ে না। বরং এটি নির্বুদ্ধিতা। চলতি বিশ্ব, সমাজ, ধর্ম, বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল ইত্যাদি বিষয়ে কৌতুহল থাকলে নিজেকে বুদ্ধিমান ভাবতেই পারেন।

নিজেকে সংযত রাখা

আবেগ ধরে রেখে নিজেকে সংযত রাখতে পারলে আরও বেশি আত্মপ্রত্যয়ী হয়ে ওঠা সম্ভব। যেকোনো পরিস্থিতিতে হুট করে সিদ্ধান্ত না নেওয়া এবং মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া- এই দুই স্বভাব আপনাকে বুদ্ধিমান হিসেবে প্রমাণ করে। তাই কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। বরং আগে ভেবে নিন। এরপর বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছান।

ভালো স্মৃতি মনে রাখা

আপনি যদি কষ্টের স্মৃতিগুলো ভুলে ভালো স্মৃতিগুলো মনে রাখেন তবে জেনে রাখবেন, আপনি একজন বুদ্ধিমান মানুষ। কারণ ভালো স্মৃতি মনে রাখলে এটি আপনার কার্যক্ষমতা ও কাজের প্রতি মনোযোগ অনেকখানি বাড়িয়ে তোলে। এতে যেকোনো কাজে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ইতিবাচক থাকুন।

নিজের কাজটি করা

আপনি যদি অন্যদের দেখাদেখি তাদের পথে না হেঁটে নিজের কাজে মনোযোগ দেন, তবে আপনি বুদ্ধিমান। সফল হওয়ার ইঁদুর দৌড়ে গা না ভাসিয়ে বরং সঠিক লক্ষ্য রেখে এগিয়ে গেলে ধরা দেবে কাঙ্ক্ষিত সাফল্য।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা