লাইফস্টাইল

বর্ষায় ছাতা না হারানোর ৫ টিপস

সান নিউজ ডেস্ক: প্রতি বর্ষা মৌসুমে কিংবা বছরের অন্যান্য সময় ছাতা হারাননি এম লোক পাওয়া দুষ্কর। বছরে দু-এক বার তো ছাতা খোয়া যায়ই। ছুটির দিন বন্ধুর বাড়ি যাবেন কিংবা কাজের দিন অফিস।

বাইরে চড়া রোদ কিংবা তুমুল বৃষ্টি। এসবের থেকে বাঁচতে আপনাকে সঙ্গে রাখতেই হয় একটি কুচকুচে কিংবা রংচঙা ছাতা। কিন্তু এহেন জরুরি বস্তুটি নিয়ে কোথাও যাওয়ার পরে অনেক সময় এমন হয় যে ছাতাটি ফেরত আনতেই ভুলে গেছেন। এতো জরুরি একটা জিনিস বছরে দু-এক বার তো খোয়া যায়ই।

ইতিহাসের অনেক কঠিন সাল-তারিখ আপনি মুখস্ত রাখতে পারেন। কিংবা মনে রাখতে পারেন আন্তর্জাতিক রাজনীতির খটোমটো হরেক নাম।

ছাতার বেলাতেই আপনার মেন লাইনে কোনও ‘মেমারি’ স্টেশন থাকে না! তা হলে করবেন কী? মেনে চলুন নীচের ৫টি উপায়-

ছাতার হাতলে সর্বদা একটি রাবার ব্যান্ড বা গার্টার লাগিয়ে রাখুন। কোথাও গিয়ে ছাতাটি রাখার সময়ে বা শুকোতে দেওয়ার সময়ে গার্টারটি খুলে আঙুলে লাগিয়ে নিন। এর ফলে সেখান থেকে বেরনোর সময়ে ছাতাটির কথা মনে থাকবে

সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগে একটি লম্বা প্লাস্টিকের প্যাকেট রাখুন। ছাতাটি শুকনো বা ভিজে যে অবস্থাতেই থাকুক, সেটি ভাল করে প্যাকেটে মুড়ে ফের ব্যাগে ঢুকিয়ে রাখুন। অন্য কোথাও রাখার দরকারই নেই।

ফোনের ওয়ালপেপার ও স্ক্রিনসেভার করে রাখুন ছাতার ছবি। সে দিকে চোখ গেলেই মনে পড়ে যাবে ছাতাটির কথা।

ছাতা নিতে যাতে ভুল না হয়, সে কথা মনে করিয়ে দেওয়ার একাধিক অ্যাপও পাওয়া যায়। প্লে-স্টোর থেকে নামিয়ে নেওয়া সম্ভব। দরকারে এই ধরনের অ্যাপও ব্যবহার করতে পারেন।
ছাতা হারানোর প্রবণতা বেশি হলে খুব ছোট ফোল্ডিং ছাতা ব্যবহার না করে বড় ছাতা ব্যবহার করুন। হারানোর সম্ভাবনা অনেকটাই কমবে।
সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি ইয়েমেনের

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কার্...

টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পি...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা