লাইফস্টাইল

বর্ষায় কাপড় শুকানোর ঘরোয়া মাসয়ালা

সান নিউজ ডেস্ক: চলছে বর্ষাকাল। প্রায় প্রতিদিনই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে। সেই সঙ্গে মৌসুমী রোগ-ব্যাধিও বাড়ছে। একে তো করোনার প্রাদুর্ভাব, তার উপর বর্ষাকাল। এই সময় ঠিকভাবে কাপড় ধোয়া ও শুকানোর অভাবে করোনা সংক্রমণ বাড়তে পারে।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ছাপা এক গবেষণায় বলা হয়েছে, কাপড়ে করোনাভাইরাস অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে। তাই এই সময়ের মধ্যেই ব্যবহৃত পোশাক ধুয়ে শুকিয়ে না নিলে সংক্রমণের ঝুঁকিও বেশি।

এছাড়াও বর্ষাকালে ভেজা কাপড়ে ফাঙ্গাসের দেখা মেলে। যা কাপড়ের ক্ষতি করে। জামা-কাপড় বর্ষাকালে সম্পূর্ণভাবে না শুকোলে ফাঙ্গাস ধরবেই। হালকা ভেজা থাকলেও তিলা পড়তে দেখা যায় কাপড়ের মধ্যে।

বৃষ্টিতে বাইরে থেকে ভিজে এসে ভেজা পোশাক ভালোভাবে না ধুলে তাতে তিলা পরার সুযোগ খুব বেশি থাকে। বর্ষাকালে ফাঙ্গাস ছাড়া কাপড় জামা কাটার পোকার উপদ্রব ও বাড়ে, তাই এদের থেকেও সাবধান।

এই সময় কাপড় ধোয়া ও শুকানোর জন্য মেনে চলুন কয়েকটি মাসয়ালা-

  • এই সময় সুতি পোশাক পরার চেষ্টা করুন। সুতি পোশাকে আর্দ্রতা শোষণকারী আঁশ বা সুতো থাকে। করোনাভাইরাস বেঁচে থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন পড়ে। অন্যথায়, এটি দ্রুত শুকিয়ে ও মরে যায়।
  • বাইরে থেকে এসে দ্রুত কাপড় ধুয়ে শুকিয়ে নেয়ার ব্যবস্থা করুন।
  • ভেজা কাপড় দড়িতে শুকাতে দেয়ার বদলে হ্যাঙ্গারের সাহায্যেও শুকাতে পারে। হ্যাঙ্গারে কাপড় তুলনামূলক দ্রুত শুকায় কারণ এতে বাতাস চলাচল সহজ হয়।
  • কাপড় ধোয়ার পর বাথরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো কিছুক্ষণ ঝুলিয়ে রাখলে পানি ঝরে যাবে। এতে কাপড় দ্রুত শুকাবে।
  • ভেজা কাপড় তোয়ালেতে মুড়িয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে রাখলে কাপড়ের বাড়তি পানি তোয়ালে শোষণ করবে। এরপর কাপড়টি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে অল্প সময়ের মাঝেই শুকিয়ে যাবে।
  • ভেজা কাপড় ভালোভাবে না শুকালে বাজে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ থেকে বাঁচতে ঘরের এক কোনায় ধূপ জ্বালিয়ে সেই ঘরে কাপড় শুকাতে দিন।
  • ঘরে ফ্যান চালানো থাকলেও কাপড় দ্রুত শুকায় না। কারণ ঘরের মাত্রাতিরিক্ত আর্দ্রতা। এজন্য একটি বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের এক কোণায় রেখে দিন। এতে ঘরের আর্দ্রতা লবণ শুষে নেবে এবং কাপড় সহজেই শুকিয়ে যাবে।
  • অনেকেই আয়রন দিয়ে ভেজা কাপড় শুকিয়ে থাকেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে কাপড় যেন খুব বেশি ভেজা না থাকে। হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন ব্যবহার করা যেতে পারে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা