লাইফস্টাইল

যে কারণে সম্পর্ক টিকে-না

লাইফস্টাইল ডেস্ক: প্রেমের সম্পর্ক শুরুর সময়টা সবার জীবনেই আনন্দের। তবে দিন বাড়তেই চেনা সম্পর্ক অচেনা হতে থাকে। যত ভালোভাবেই সম্পর্ক শুরু হোক না কেন, এর মধ্যেও ফাঁক থাকে।

সেইসঙ্গে সব বিষয়ে মতের অমিল অথবা পছন্দ-অপছন্দে ফারাক। এসব নিয়ে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দোষী কে সেটা খুঁজতেই দিন পার হতে থাকে। এরপর দু’এক কথা থেকে ঘোর অশান্তি, পরবর্তীতে বিচ্ছেদ ঘটে সম্পর্কের।

তাই সম্পর্কে বেশি জড়িয়ে পড়ার আগে ভেবে দেখা উচিত, তা কত দূর যেতে পারে। যদিও আবেগের বশবর্তী হয়ে সম্পর্কের শুরুতে কেউই প্রেমের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না!

তবুও বুদ্ধিমানের কাজ হলো প্রেমের শুরুতেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। জেনে নিন কীভাবে বুঝে নিবেন, সম্পর্ক বেশিদিন টিকবে না-

>> মতের অমিল সব সম্পর্কেই হয়ে থাকে। তবে সঙ্গীর কাছে আপনার মত কতটুকু গুরুত্ব পাচ্ছে, তা বোঝা দরকার। শুরু থেকেই যদি একে অপরের মত গুরুত্ব দিয়ে দেখার অভ্যাস না তৈরি হয়, পরে তা ভবিষ্যতে বড় সঙ্কট তৈরি করতে পারে।

>> সঙ্গীর জন্য কী অতিরিক্ত সাবধান থাকছেন? বেশিদিন নিজের স্বাধীনতাকে এড়িয়ে চলা সম্ভব হয় না। নিজের মতো করে মনের ভাব, চিন্তা প্রকাশ না করতে পারলে সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

>> আপনার সঙ্গী কি অন্যের প্রতি অসহিষ্ণু? সে দিকটাও ভেবে দেখার। যদি তেমনই হয়ে থাকেন; তাহলে সে আপনার প্রতিও অসহিষ্ণু হয়ে উঠবে এক সময়!

>> এ বিষয়গুলো সম্পর্কের শুরুতে প্রকাশ পেলে আর দেরি করবেন না। অবশ্যই সাবধানে এগোতে হবে। সঙ্গীর সঙ্গে মন আলোচনা করুন। সম্পর্কে বিশ্বস্ততা ও সম্মান আনার চেষ্টা করুন। এছাড়া সে সম্পর্ক বেশি দিন না-ও টিকতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা