লাইফস্টাইল

চায়ের সাথে ধুমপানে মহাবিপদ!

আলিম আল রশিদ:

অনেকেই আছেন, চায়ের সঙ্গে সিগারেট জ্বালিয়ে কষে ধূমপান করার মতো বদ অভ্যাস রয়েছে। এতে সিগারেট এবং চা খাওয়ার মজা দ্বিগুণ বেড়ে যায়, এমনটাই তাদের ধারণা।

কিন্তু এই অভ্যাস আপনার জন্য কত বড় মহাবিপদ ডেকে আনছে সে সম্পর্কে অনেকেই অবগত নন। বিশেষজ্ঞদের মতে, ধূমপান স্বাস্থ্যের জন্য এমনিতেই ক্ষতিকর। তার ওপর আবার চায়ের সঙ্গে ধূমপান করলে ক্ষতির হওয়ার মাত্রা বেড়ে যায় দ্বিগুণ।

এই অভ্যাসের কারণে না জেনেই অনেকে নিজের শরীরের সর্বনাশ ডেকে আনছেন। বেশিরভাগ মানুষই হাতে ধোঁয়াউঠা গরম চায়ের কাপ নিয়ে, ঠোঁটে রাখেন জ্বলন্ত সিগারেট। গবেষণা বলছে, এ ধরণের অভ্যাস বাড়াতে পারে ক্যন্সারের মারাত্মক ঝুঁকি।

বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন এবং পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন, তাদের ক্ষেত্রে খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি।

ধূমপায়ীদের ক্ষেত্রে দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে অনেকাংশেই ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। এজন্য চা অল্প গরমেই খাওয়া নিরাপদ ও ঝুঁকিমুক্ত।

সম্প্রতি অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়।

আমেরিকার এক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তামাক ও অ্যালকোহল দুটো থেকেই দূরে থাকা আবশ্যক। তাহলে রক্ষা পাওয়া যাবে ক্যান্সার থেকে। তবে ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। পরিমিত পরিমাণ চা স্বাস্থ্যের জন্য ভালো।

এক বিজ্ঞানী জানিয়েছেন, ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সী সাড়ে ৪ লাখ ব্যক্তির উপরে করা সমীক্ষা থেকে গবেষকরা ভয়াবহ এই তথ্য খুঁজে পেয়েছেন।

তাদের ধূমপান, মদ্যপান এবং চা পান অভ্যাসের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল এই গবেষণার জন্য। গবেষণার শুরুতে তাদের কারও ক্যান্সার ছিলো না। এই সাড়ে ৪ লাখ মানুষের তথ্য নেয়া হয় পরবর্তী ক্রমাগত ৯ বছর। এদের মধ্যে ১৭৩১ জনের ইসোফ্যাজিয়াল ক্যান্সার দেখা দেয় ওই সময়ের মধ্যে। যারা অতিরিক্ত গরম চা বা মদ্যপান করেন এবং পাশাপাশি ধূমপান করেন, তাদের ইসোফ্যাজিয়াল ক্যান্সারের ঝুঁকি থাকে পাঁচগুণ বেশি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা