লাইফস্টাইল

হোক কাজের ফাঁকে ঘুম

লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী আমদের একটানা কাজ করতে হয়। যদিও প্রতিদিন রুটিন মেনে একটানা কাজ করতে একঘেয়েমি লাগে, তারপরও কর্মের তাগিদে কিছু করার থাকে না, সব মেনেই নিতে হয়।

তবে একটানা কাজ না করে, বরং কাজের ফাঁকে যদি একটু বিশ্রাম নেয়া যায় তবে তা স্বাস্থ্যের জন্য ভালো। আর সেই বিশ্রামটা যদি পুরোপুরি ঘুম হয়, তাহলে বাড়বে মস্তিষ্কের ক্ষমতা। তা সে পাঁচ মিনিটের জন্য হলেও হবে। এমনটাই দাবি করছে গবেষণা।

সম্প্রতি ‘জেনারেল সাইকিয়াট্রি’ নামক মনোবিজ্ঞানের পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনই এক গবেষণাপত্র। সেখানে বিজ্ঞানীরা সমীক্ষার মাধ্যমে দেখিয়েছেন, যারা দুপুরে অল্প হলেও ঘুমান, অন্যদের তুলনায় তাদের মস্তিষ্ক বেশি কাজ করতে পারে।

স্মৃতিশক্তিও বেড়ে যায় অনেকটা। এমনকি মস্তিষ্কের বার্ধক্যজনিত সমস্যাগুলোও দেরি করে দেখা দেয়।

এই সমীক্ষার জন্য ২২১৪ জন নানা বয়সের মানুষকে বেছে নেয়া হয়েছিল। তাদের মধ্যে ১৫৩৪ জনকে বলা হয় দুপুরে ইচ্ছামতো ঘুমাতে। আর বাকি ৬৮০ জনকে বলা হয় দুপুরে না ঘুমিয়ে টানা কাজ করে যেতে।

দুই দলকেই রাতে সাড়ে ৬ ঘণ্টা করে ঘুমাতে দেয়া হয়। যাদের দুপুরে ঘুমাতে দেয়া হয়েছে, তাদের সময় বেঁধে দেয়া হয়নি। কেউ ঘুমিয়েছেন ৫ মিনিট, কেউ বা দেড় ঘণ্টা।

মাসখানেক পরে এই ২২১৪ জনের ‘মিনি মেন্টাল স্টেট এগজাম’ বা মানসিক অবস্থার পরীক্ষা নেয়া হয়। তাতেই দেখা গিয়েছে, যারা দুপুরে ঘুমিয়েছেন, তাদের স্মৃতিশক্তি, সমস্যা সমাধান করার ক্ষমতা, সচেতনতা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অন্যদের থেকে বেশি।

এ জন্য বিজ্ঞানীরা দাবি করছেন, নিজেকে সমৃদ্ধ করতে এবং কাজের ক্ষমতা বাড়াতে চাইলে দুপুরে ঘুমানো জরুরি।

সাননিউজ/এএসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা