লাইফস্টাইল

যে কারণে সম্পর্কই টেকে না

লাইফস্টাইল ডেস্ক: যত্নে গড়া ভালোবাসার সম্পর্কটি কেউই চায় না এক মুহূর্তেই ভেঙে যাক। তবে বাস্তবতা ভিন্ন হয়ে থাকে! তাইতো সামান্য কিছু কারণেই প্রেম সফল হয় না বা পরিণতি পায় না। এক্ষেত্রে কখনো একজনকে দোষারোপ করা ঠিক নয়।

একটি প্রেমের সম্পর্ক যেমন দু’জনের সম্মতিতেই গড়ে ওঠে; ঠিক তেমনই সম্পর্ক ভেঙে যাওয়ার দায় ও দু’জনের উপরই পড়ে।

সম্পর্কে কেউ ব্যর্থ হতে চায় না। অনেক সময় সব রকম প্রচেষ্টা করেও সম্পর্ক টেকানো যায় না। এ বিষয়ে দু’জনের মনেই একই ভাবনার উদ্রেগ ঘটে। তবে এ প্রশ্নের উত্তর খুবই কঠিন। কারণ সম্পর্ক টিকিয়ে রাখাটা যেমন জটিল আবার তেমনই আপেক্ষিক।

তবে বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ সম্পর্ক ব্যর্থ হয় ৭টি কারণে। জেনে নিন সেগুলো কী?

>> অনেকেই আছেন সঙ্গীর ভুল ও খুঁত ধরেন সবসময়। মনে রাখবেন, একেকজনের চিন্তা-ভাবনা ও মতাদর্শ ভিন্ন। তাই সঙ্গীর ব্যক্তিত্ব নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। এমনকি তার চেহারা, চলাফেরা, কথাবার্তা ইত্যাদি পরিবর্তন করা বা যেকোনো বিষয়ে খুঁত ধরার আগে দুইবার ভাবুন।

>> বর্তমান দেখে কখনো কারও ভবিষ্যত সম্পর্কে জানা যায় না। আজকে কেউ গরীব তো কাল সে ধনী-এমন নজির অনেক আছে। তাই সঙ্গীর অবস্থান ছোট হলেও সেটি মেনে নিন। তাকে ভালো কিছু করার উৎসাহ দিতে হবে। তাই বলে তাকে অবজ্ঞা বা হেয় প্রতিপন্ন করবেন না।

>> একটি সম্পর্ক টেকসই করতে আস্থা এবং আনুগত্য অপরিহার্য। এজন্য সঙ্গী যাতে আপনাকে বিশ্বাস করতে পারে, তা নিশ্চিত করুন। মনে রাখবেন, আপনি যদি সম্পর্কে সৎ থাকেন; তাহলে আপনার সঙ্গীও কখনো আপনার সঙ্গে প্রতারণা করবেন না।

>> বেশিরভাগ ব্রেকআপ এবং ডিভোর্সের অন্যতম কারণ হলো যোগাযোগে অনীহা বা কম যোগাযোগ করা। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সঙ্গীর খোঁজ নিন কিছুক্ষণ পরপরই।

সঙ্গীর সঙ্গে যোগাযোগের বিষয়ে বেশিরভাগ মানুষই অবজ্ঞা করেন। যোগাযোগের অভাবে ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায়। সঙ্গী যেন কখনোই অভিযোগ না করেন, ‘তুমি তো আমার খোঁজই নাও না সারাদিন’!

>> সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। তার ভালো-মন্দকে প্রাধান্য দিতে হবে। তবেই একটি সম্পর্ক বিকশিত হবে। একটি সম্পর্ক বিকাশের জন্য সময় প্রয়োজন। সঙ্গীকে যত বেশি সময় দিবেন; আপনাদের সম্পর্কে আস্থা ও বিশ্বসও বাড়বে।

>> বেশিরভাগ সম্পর্কই অহংকার বা নার্সিসিজমের কারণে ভেঙে যায়। নিজের আদর্শকেই শ্রেষ্ঠ ভাবার অভ্যাস ত্যাগ করুন। সঙ্গীর সিদ্ধান্ত এমনকি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। নিজের সিদ্ধান্ত কখনো কারও উপর চাপিয়ে দিবেন না।

>> আর্থিক সমস্যার কারণেও একটি সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আর্থিক সমস্যার কারণে মানুষ নিজেকে অসুরক্ষিত বলে মনে করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা