লাইফস্টাইল

যেভাবে সামলাবেন সঙ্গীকে?

লাইফস্টাইল ডেস্ক: আবেগ দিয়ে জীবন চলে না। তবু মনের খোরাক হলো আবেগ। অনেকে আবেগের বশে প্রেম করেন। তারপর ঘর বাঁধেন পছন্দের মানুষের সঙ্গে। কিন্তু সংসারের অনেক বিষয়ে আবেগী হয়ে পড়েন।

এ সমস্যা থাকলে মাঝেমধ্যে দাম্পত্য জীবনে তিক্ততা সৃষ্টি হয়। কিন্তু সঙ্গীর আবেগকে সামলানোর দায়িত্ব কেবল আরেক সঙ্গীরই। আবেগপ্রবণ সঙ্গীকে সামলানোর কিছু কৌশল রয়েছে।

সঙ্গীর কথা গুরুত্বের সঙ্গে নিন

আপনার সঙ্গী যদি আবেগপ্রবণ হন তাহলে তার সব কথা মনোযোগ দিয়ে শুনুন। এতে আপনি সঙ্গীর চাওয়া সম্পর্কে জানতে পারবেন। খেয়াল করুন তার মন কখন ভালো থাকে। সে সময় একসঙ্গে কথা বলুন এবং সংবেদনশীল থাকুন।

ধৈর্য ধরুন

সঙ্গীর হঠাৎ হঠাৎ আবেগী হয়ে ওঠা একদিনেই কমানো সম্ভব নয়। তাই ধৈর্য ধরুন। ভালোবাসা দিয়েই তাকে ভালো-মন্দের পার্থক্য বোঝান। তার অতিরিক্ত আবেগের কারণে কখনো বিরক্তি অথবা রাগ দেখাবেন না।

এতে আপনার সঙ্গী ভুল বুঝতে পারেন। তাই আপনার প্রতি তার বিশ্বাস ও ভরসার জায়গা তৈরি করতে থাকুন। ধৈর্য ধরে বুঝিয়ে বললেই আবেগপ্রবণ সঙ্গীকে সামলানো যায়।

সঙ্গী কেন আবেগপ্রবণ- এটি জানুন

আপনার সঙ্গী কেন অতিরিক্ত আবেগপ্রবণ- সেটি জেনে নিন। তবে সরাসরি জিজ্ঞাসা করবেন না। কৌশলে তার কাছ থেকে এটি জেনে নিতে হবে। অনেক সময় দেখা যায় সঙ্গী সামাজিক বা মিশুক না হলে কিংবা বাস্তবতা মেনে নিতে না পারলে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।

শুধু তাই নয়, সাহিত্য অথবা সিনেমার অতিভক্তরাও আবেগপ্রবণ হন। তারা কল্পনা বা ফ্যান্টাসির জগতে থাকতে পছন্দ করে। তাই আপনার সঙ্গী কেন আবেগপ্রবণ এটি জানতে হবে। একই সঙ্গে তাকে কল্পনা ও বাস্তবের পার্থক্য বোঝাতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা