লাইফস্টাইল

কতদিন সুরক্ষা করোনা টিকার!

লাইফস্টাইল ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিন লাখো মানুষের শরীরে হচ্ছে। হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সব মিলিয়ে এক অস্থির আতঙ্কে পুরো বিশ্বের মানুষ।

তবে আশার কথা হচ্ছে, মহামারি করোনার টিকা নেওয়া থাকলে দীর্ঘদিন এই রোগ প্রতিরোধে শরীর সক্ষম হবে। সম্প্রতি ‘নেচার’ জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে, কোভিড আক্রান্তের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তার একটা স্মৃতি বা ছাপ থেকে যায় সংশ্লিষ্ট ব্যক্তির অস্থি-মজ্জায়, যা প্রয়োজনে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। করোনা টিকা নেওয়ার পর ব্যক্তির শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা অন্তত এক বছর তো থাকবেই। এমনকি, অনেকের শরীরে সারা জীবনও তা রোগ প্রতিরোধে সক্ষম।

বিশেষজ্ঞরা বলেন, প্রথমবার আক্রান্ত হওয়ার পর প্রায় এক বছর ধরে কোষের শক্তিবৃদ্ধি ঘটে। তারপর যদি টিকাও নেওয়া হয়, তা হলে শরীরে এক ধরনের যৌথ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা ভাইরাসের বিভিন্ন প্রজাতিকে রুখে দিতে সক্ষম হয়।

এজন্য করোনামুক্ত হয়ে যারা টিকা নিয়েছেন, তাদের আর দ্বিতীয় বার অর্থাৎ ‘বুস্টার’ টিকা নেওয়ার প্রয়োজন নেই। তবে টিকা নিলেও মহামারির এই সময়ে নিজেদের নিরাপদে রাখতে কিছু বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে:

• অন্যের শ্বাসপ্রশ্বাস থেকে দূরে থাকতে হবে
• মানুষের আনাগোনা আছে এমন স্থানে উন্নতমানের মাস্ক পরুন
• নিজে হাঁচি কাশি দিলে অবশ্যই অন্যের থেকে দূরে থাকতে হবে
• আর অন্য কেউ হাঁচি কাশি দিলে তার সঙ্গেও দূরত্ব বাড়াতে হবে
• ঘরে থাকলে দরজা জানালা খোলা রাখতে হবে
• সুযোগ পেলেই ভ্যাক্সিন নিয়ে নেওয়া জরুরি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা