লাইফস্টাইল

চেনা ডিম অন্যভাবে

লাইফস্টাইল ডেস্ক: একই ডিম পাউরুটি খেতে অনেক সময়ই ভাল লাগে না। এ দিকে সুষম আহারের জন্য ডিমের কোনও বিকল্প নেই। তাই এমন একটি পদ খেতে পারেন। যাতে ডিম ছাড়াও ব্যবহার করা হয়েছে দই। চাইলে গ্রিক ইয়োগার্টও ব্যবহার করতে পারেন। ফলে প্রচুর প্রোটিন ছাড়াও ভিটামিন বি ১২ মিলবে এই পদে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আরও। ডিমের সঙ্গে আরও কয়েকটি জিনিসের সংমিশ্রণে এই স্যালাড খেলে পেটও ভরবে। সুষম আহারও হবে। রইল রেসিপি।

উপকরণ:

ডিম ২টি, মায়োনিজ বা গ্রিক ইয়োগার্ট, পিঁয়াজ ১টি বড়, নুন, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা ১টি ,ধনে পাতা বা লেটুস সাজানোর জন্য

প্রণালী:

ডিম ২টি সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নিন বড় পিঁয়াজটিও। তারপর এর মধ্যে নুন, গোলমরিচ স্বাদ মতো ছড়িয়ে দিন। দই বা গ্রিক ইয়োগার্ট বা মায়োনিজ দিয়ে ভাল ভাবে মাখিয়ে নিতে হবে। লঙ্কা কুচি ছড়িয়ে দিলেই তৈরি অন্যরকম ডিম।

চাইলে শুধুও খেতে পারেন এগ মায়ো স্যালাড কিংবা টোস্টের সঙ্গে বাড়িতে বাচ্চা কিংবা বড়দেরও খেতে দিব্যি লাগবে। টোস্টের উপরে মায়োনিজ বা গ্রিক ইয়োগার্ট স্প্রেড হিসেবে ব্যবহার করে সঙ্গে এই স্যালাড মন্দ লাগবে না। ধনে পাতা বা লেটুস পাতা সাজিয়ে পরিবেশন করুন এগ মায়ো স্যালাড।


সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা